মনোবল নেই পুলিশের, মনোযোগ আছে দুর্নীতিতে
, ১২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৪ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৯ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
পুলিশ বাহিনীর মনোবল এখনো পুরোপুরি ফিরে আসেনি। কিন্তু মনোবলহারা পুলিশের কিছু সদস্য দুর্নীতিতে মনোযোগ হারায়নি। থানাগুলোতে এখনো দুর্নীতি চলছে।
অব্যাহত আছে মামলা এ গ্রেপ্তারবাণিজ্য। গত দেড় বছরে সারা দেশে পুলিশ বাহিনীর বিরুদ্ধে ১৩২৮টি দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, ১৭৮ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাম্প্রতিক তথ্য-উপাত্তে এটি স্পষ্ট হয়ে উঠেছে যে, নানা প্রতিশ্রুতি, উচ্চপর্যায়ের ঘোষণা এবং সীমিত সংস্কার প্রচেষ্টার পরও পুলিশের ভিতরের দুর্নীতির জাল ছিঁড়তে পারছে না সরকার। বরং এ দুর্নীতি আরও কাঠামোগত রূপ নিয়েছে, যা জনগণের ন্যায়বিচার পাওয়ার আশাকে প্রতিনিয়ত বিপন্ন করে তুলছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক এক জরিপে দেখা যায়, পুলিশ বিভাগের সেবা পেতে গিয়ে ঘুষ দিতে হয়েছে এমন ভুক্তভোগীর হার প্রায় ৬২ শতাংশ। অর্থাৎ, পুলিশের সেবা এখনো সুলভ নয়, বরং তা একপ্রকার ‘মূল্য দিয়ে কেনা সুবিধা’ হয়ে উঠেছে। অপরদিকে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের জরিপে বলা হয়েছে, পুলিশের সেবা নিতে গিয়ে দুর্নীতির মুখোমুখি হয়েছেন এমন মানুষের হার ৭৪.৫ শতাংশ।
ঘুষ দিয়েছেন ৫৮ শতাংশ। এমন বাস্তবতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ক্রমেই ক্ষীণ হয়ে পড়ছে।
পুলিশের অভ্যন্তরে ঘুষের যে রকম প্রকৃতি ও নকশা তৈরি হয়েছে, তা কেবল ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নয়। এটি একপ্রকার প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। নিয়োগ ও বদলিবাণিজ্য, মামলা ব্যবসা, অপরাধীদের সঙ্গে আঁতাত, রিমান্ডে নির্যাতনের মাধ্যমে অর্থ আদায়, রাস্তায় চাঁদাবাজি, এসব দুর্নীতির ধরন নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। পুলিশ সংস্কার কমিশন ইতোমধ্যে এসব দুর্নীতির অন্তত নয়টি ধরন চিহ্নিত করেছে, কিন্তু এখনো কার্যকর কোনো শাস্তির দৃষ্টান্ত জনগণ দেখতে পায়নি।
ফুটপাত ব্যবসা বা ইনফরমাল সেক্টর পুলিশের দুর্নীতির অন্যতম একটি খাত। বিশেষত ঢাকা-চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ফুটপাত দখল করে বসানো অবৈধ অস্থায়ী দোকানপাট থেকে পুলিশ দৈনিক দোকানপ্রতি ভাড়া আদায় করে।
বাংলাদেশ হকার্স ফেডারেশনের মতে, বছরে এই চাঁদার পরিমাণ প্রায় ৩ হাজার কোটি টাকা। সাম্প্রতিক সময়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুলিশের ঘুষ-দুর্নীতি সম্পর্কে বলেন, পুলিশের কোনো পরিবর্তনই হয়নি! আগে যে ব্যবসায়ীকে ১ লাখ টাকা ঘুষ দিতে হতো, সে এখন বাধ্য হয়ে ৫ লাখ টাকা ঘুষ দিচ্ছে। এটাই সত্য, এটাই বাস্তবতা। পুলিশের কোনো পরিবর্তনই হয়নি বরং আরও হয়রানি করছে। একবার বলছে অমুকের কাছে যাও, একবার বলছে কোর্টে যাও, এভাবে তারা দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৫ বছর পর পিঠ থেকে বের হলো মুক্তিযুদ্ধের গুলি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্বাভাবিক বিলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের দায় হাসনাত-সারজিসদেরও আছে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএসসিসির মার্কেটেই মশার কারখানা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পানি সংকটে বাসা ছাড়ছেন মিরপুরের অনেক বাসিন্দা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে পুশ-ইন ঠেকাতে বাড়ানো হয়েছে বিওপি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)