মার্কিন রেডিওকে সাক্ষাৎকার দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্য বিস্ফোরন্মুখ অবস্থায়, যেকোনো সময় ঘটতে পারে বিপত্তি: ইরান
, ১৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৯অক্টোবর, ২০২৩ খ্রি:, ১৩ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান সতর্ক করে দিয়ে বলেছেন, নিরস্ত্র গাজাবাসীর ওপর ইহুদিবাদী ইসরাইল যে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে তার ফলে মধ্যপ্রাচ্য বিস্ফোরন্মুখ অবস্থায় পৌঁছে গেছে। ইসরাইল গাজায় বিমান হামলা চালিয়ে গেলে যেকোনো সময় যেকোনো কিছু ঘটে যেতে পারে।
নিউ ইয়র্ক সফররত আমির-আব্দুল্লাহিয়ান জুমআবার আমেরিকার সরকারি রেডিও এনপিআরকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের একটি বিশেষ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। জুমুয়াবার ওই অধিবেশন থেকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়ে প্রস্তাব পাস করে সাধারণ পরিষদ।
আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ইহুদিবাদী ইসরাইল গাজার নিরপরাধ নারী ও শিশুদের উপর যে গণহত্যা চালাচ্ছে সে ব্যাপারে আঞ্চলিক দেশগুলো নীরব থাকতে পারে না। তিনি বলেন, “পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। ইসরাইলি বাহিনীর নিরবচ্ছিন্ন বিমান হামলায় অন্তত সাত হাজার মানুষের শাহাদাৎ মেনে নেয়া এ অঞ্চলের দেশগুলোর পক্ষে সম্ভব নয়। ”
আমির-আব্দুল্লাহিয়ান বলেন, তিনি গত কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনি ও লেবাননের প্রতিরোধ আন্দোলনগুলির সঙ্গে কথা বলে বুঝতে পেরেছেন এসব আন্দোলনের ‘ট্রিগারে আঙ্গুল’ দিয়ে রেখেছে। এসব আন্দেলনকে কোনো কিছু করতে ইরান বাধ্য করছে না বরং তারা নিজেরাই যেকোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












