ভয়াবহ ভূমিকম্প: নরসিংদী কেন উৎপত্তিস্থল!
, ০১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৩ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
ভূমিকম্পের কেন্দ্র নরসিংদীতে হওয়ায় এর পেছনের বৈজ্ঞানিক কারণ নিয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন বিশ্লেষণ তুলে ধরেছেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষণা প্রতিষ্ঠান ল্যামন্ট-ডোহার্টি আর্থ অবজারভেটরির অধ্যাপক মাইকেল স্টেকলার ও লিওনার্দো সিবারের নেতৃত্বে পরিচালিত একটি গবেষণার সারসংক্ষেপ প্রকাশিত হয়েছে আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির ওয়েবসাইটে। এই গবেষণায় বাংলাদেশের কয়েকজন গবেষকও যুক্ত ছিলেন।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প-প্রবণ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশে অবস্থিত। দেশটি ভারতীয় প্লেট, ইউরেশিয়ান প্লেট এবং বার্মিজ প্লেট- এই তিনটি টেকটোনিক প্লেটের মিলনস্থলে অবস্থান করায় ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই বেশি থাকে।
মার্কিন ভূতাত্তি¦ক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, জুমুয়াবারের ভূমিকম্পটি মূলত ভারতীয় প্লেটের গভীরে রিভার্স ফল্টিংয়ের কারণে সৃষ্টি হয়। ভূতত্তে¦ রিভার্স ফল্ট বলতে এমন একটি পরিস্থিতিকে বোঝায়, যেখানে প্রবল চাপের ফলে ভূপৃষ্ঠের দুটি শিলা ব্লকের মধ্যে স্থানচ্যুতি ঘটে এবং একটি ব্লক আরেকটির ওপর উঠে আসে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী জানান, বাংলাদেশে অন্তত পাঁচটি প্রধান ফল্ট লাইন রয়েছে। তার মধ্যে নোয়াখালী-কক্সবাজার এবং নোয়াখালী–সিলেট অঞ্চল বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের ধারণা, নোয়াখালী থেকে সিলেট পর্যন্ত বিস্তৃত ফল্ট লাইনটির নড়াচড়ার কারণেই নরসিংদীতে এ ভূকম্পন অনুভূত হয়েছে।
গত মার্চে ভারতীয় প্লেটের ফল্ট লাইনের কারণে মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই কম্পনের উৎপত্তি ছিল ‘স্ট্রাইক-স্লিপ ফল্টিং’, যেখানে ভারতীয় প্লেট ও ইউরেশিয়ান প্লেট সাইডওয়েতে একে অপরকে ঘেঁষে সরে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাশর্^বর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না -ত্রাণমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মতি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)