ভোলায় র্যাবের অভিযানে জিনের বাদশা গ্রেপ্তার
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৮ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১২ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ভোলা সংবাদদাতা:
চট্টগ্রামের ফটিকছড়ি থানার ৫৩ লাখ টাকার চাঞ্চল্যকর প্রতারণা মামলার প্রধান আসামি ‘জিনের বাদশা’ জাহাঙ্গীর মাঝিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) দলের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল গত রোববার (২৬শে অক্টোবর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব জানায়, রোববার দিবাগত রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রতারক জাহাঙ্গীর মাঝিকে গ্রেফতার করা হয়। তিনি ভোলার লালমোহন উপজেলার চর কালাইদাস গ্রামের মৃত আজগর মাঝির ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর মাঝি দীর্ঘদিন ধরে নিজেকে ‘জিনের বাদশা’ পরিচয়ে পরিচিত করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলো। জিন-পরীর ভয় দেখিয়ে ও তাবিজ-কবজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে সে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে।
ফটিকছড়ি থানায় দায়ের করা মামলায় জাহাঙ্গীর মাঝিকে প্রতারণা চক্রের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিলো। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর মাঝি প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অ্যাটর্নি জেনারেলকে হুমকি অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল শোকজ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইয়েমেনে হোদাইদাহ প্রদেশে লড়াইয়ে ১৫ সরকারি সেনা নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিলম্বিত দেনমোহরের আর্থিক সমন্বয়ের দাবিতে রিট
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শাহজালালে বিমানে না ওঠে মালয়েশিয়ার ৬১ যাত্রী উধাও!
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেনশন জট কমাতে নতুন উদ্যোগ নিলো অর্থ বিভাগ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুমিল্লায় ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফরিদপুরে যাত্রীবাহী বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের নেতৃত্ব ও রাজনীতিতে ‘আয়াতুল্লাহ’ উপাধিটির অর্থ কী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফেনীসহ পাঁচ জেলায় বন্যার শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্ভ্রমহরণের পর কিশোরীকে সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমরূপালীর মণ ৩৫’শ টাকা, বেড়েছে ফজলি-বারি আমের দামও
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)