ভোট বানচালের ছক আ’লীগের
, ৩০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
সবকিছু ঠিক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে নির্বাচন বানচাল করতে পতিত আওয়ামী লীগ একটি বহুমাত্রিক ও সমন্বিত ছক কষছে বলে সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
তথ্যমতে, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে পুলিশ ও অন্যান্য বাহিনীর অন্তত দুই শতাধিক কর্মকর্তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রেখেছে। যদিও এদের কেউ কেউ গ্রেফতার হয়েছেন, অধিকাংশই বিদেশে অবস্থান করছেন। তবে তাদের সহযোগীরা বর্তমানে বিভাগীয় বদলি হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন বলে অভিযোগ রয়েছে। নির্বাচন সামনে রেখে বিদেশে অবস্থানরত ওই কর্মকর্তাদের সাথে সামাজিক যোগাযোগমাধ্যম ও মধ্যস্থতাকারীর মাধ্যমে যোগাযোগ রাখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
সূত্র জানায়, আওয়ামী লীগ আমলে প্রশাসনে প্রভাবশালী ছিলেন এমন একাধিক সাবেক সচিব ও শীর্ষ আমলা, যাদের কেউ বিদেশে, কেউ দেশে অবস্থান করছেন- নির্বাচন বানচালের ছকে জড়িত।
২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে ভূমিকা রাখা নির্বাচন কমিশনের সাবেক কর্মকর্তাদের সহযোগী নেটওয়ার্ক এখনো সক্রিয় বলে দাবি করা হচ্ছে। যদিও সংশ্লিষ্ট সাবেক সচিবরা বর্তমানে কারাগারে, তথাপি তাদের ঘনিষ্ঠরা নির্বাচনকালীন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন- এমন তথ্য নিয়ে উদ্বেগ রয়েছে।
শেখ হাসিনার পতনের ১৭ মাস পর ভারতের মাটিতে প্রথমবার সংবাদ সম্মেলন করল আওয়ামী লীগ। গত শনিবার দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ার ওই সম্মেলনে যোগ দিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী হাছান মাহমুদ-সহ হাসিনার দলের অন্য নেতারা।
এ দিন হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ আমাদের দেশ। হাসিনা এবং আমরা অন্য যারা দেশের বাইরে আছি, তারা ফিরে আসতে চাই; কিন্তু অন্তর্বর্তী সরকারকে আসন্ন নির্বাচন আইন মেনে সুষ্ঠুভাবে সম্পন্ন করাতে হবে। বর্তমান সরকার প্রতিশোধপরায়ণ। তারা আমাদের সাথে কেবল শত্রুতাই চালিয়ে যাচ্ছে। আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। প্রত্যেকবারই আমরা জনগণের রায়ে ক্ষমতায় এসেছি। জনগণকে আমরা বিশ্বাস করি; কিন্তু ইউনূস সরকারের অধীনে আওয়ামী লীগ কখনোই ভালো কাজ করতে পারবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বীর যোদ্ধাদের এই অস্ত্রগুলোই দখলদারদের ভিত কাঁপিয়ে দেয়
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কোথায় যাবে আপনার ১০০ টাকা?
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হাওরে কৃষকের যন্ত্রণা ‘অপরিকল্পিত বাঁধ’
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দোকানপাট খোলা থাকবে বেলা ১১টা থেকে রাত ৯টা
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেখানে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন-বিআইএন
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্যের
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাজেট বুঝি না, জিনিসপত্রের দাম কম থাকবো খাইয়া-পইরা ভালো থাকমু’
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাত সাড়ে ৯টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি -স্বাস্থ্যমন্ত্রী
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হাসপাতালে সম্ভ্রমহরণের শিকার শিশুর মা, ৩ হিন্দু গ্রেফতার
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হাসপাতালে সম্ভ্রমহরণের শিকার শিশুর মা, ৩ হিন্দু গ্রেফতার
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘বাণিজ্যচুক্তি নয়, এটি মার্কিন প্রশাসনের ‘হুকুমনামা’
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)