ভোট নিয়ে তৃণমূলে মিশ্র ভাবনা
, ১৯ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
তেজগাঁও শিল্পাঞ্চলের ব্যবসায়ী মফিজুর রহমানের মতে, এবার নির্বাচনটি ভিন্ন ধরনের হবে। এই প্রবীণ বলেন, পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশের বিগত ১২টি নির্বাচনই দেখেছি। অন্যান্য নির্বাচন ও এবারের নির্বাচনের বেশকিছু পার্থক্য দেখা যাচ্ছে। যেমনÑ আগের নির্বাচনগুলোয় অবাধে মিছিল-মিটিং ছিল। এতে কোন রাজনৈতিক দলের জনপ্রিয়তা কতটুকু তা বোঝা যেত। এবার মিছিল-মিটিংয়ের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। পোস্টারেও আছে নিষেধাজ্ঞা। ফলে বোঝা যাচ্ছে না কোন দল নির্বাচনে জয়ী হবে।
রাজধানীর ফার্মগেট এলাকায় রিকশা চালান ওয়াহিদুর রহমান। তিনি বলেন, এবারর নির্বাচনী আমেজ নেই। কিছু কাপড়ের ব্যানার টানানো হয়েছে। আমাদের মেসগুলোতে আগে প্রার্থীরা যেত, এবার যাচ্ছে না।
লালবাগ কেল্লার মোড় থেকে কামারাঙ্গীরচরগামী টেম্পুর যাত্রী মাইদুল হাসানের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমার দেখা নির্বাচনগুলোর মধ্যে এবারের পরিবেশ সবচেয়ে গুমোট। তিনি বলেন, এই নির্বাচন নিয়ে কেউ মুখ খুলছে না। অর্থাৎ কে কোন প্রার্থীকে ভোট দেবেÑ তা বলছে না। যে দল প্রচারে আসছে তাদেরই আশ্বাস দিচ্ছে। আগে এ অবস্থা ছিল না। ভোটাররা আগেই কোনো একটা পক্ষ নিয়ে নিত।
বংশাল এলাকায় কথা হয় মধ্যবয়সী মোটরসাইকেল ব্যবসায়ী রবিউল হকের সঙ্গে। তিনি বলেন, আমরা ব্যবসায়ীরা চাই নির্বাচনটি হোক সুষ্ঠু। নতুন সরকার এলে ব্যবসার পরিবেশটা ভালো হবে।
সম্প্রতি সচিবালয়ে কথা হয় কয়েকজন কর্মকর্তার সঙ্গে। তাদের মধ্যে কেউ কেউ বলেন, নির্বাচনে কোনো প্রকার ইঞ্জিনিয়ারিং মানুষ গ্রহণ করবে না। প্রশাসনও সর্বোচ্চ চেষ্টা করবে স্বচ্ছতা বজায় রাখতে। তবে ভিন্নমতও আছে। কয়েকজন বলেন, আসলে নির্বাচন হবে কি না সেজন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। কেননা এ নির্বাচনে মাত্র দুটি পক্ষÑ একদিকে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলো। অপরদিকে জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এখানে কোনো একটি জোট পিছু হটলেই নির্বাচন থমকে যাবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক ও তীক্ষ্ম দৃষ্টি রাখতে হবে রাজনৈতিক দলগুলোকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাশর্^বর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না -ত্রাণমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মতি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনায় থাকবে জে-১০ সিই যুদ্ধবিমান, শিগগিরই চুক্তির সম্ভাবনা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘বাংলাদেশের ৯৫ শতাংশ কৃষক অসম মাত্রায় সার ব্যবহার করেন’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)