ভোটে বাধা প্রদান করলে আইনের আওতায় আনা হবে -ইসি রাশেদা
, ০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ সাবি’ ১৩৯১ শামসী সন , ২২ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৭ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, কোনো ভোটারকে ভোট প্রদানে বাধা প্রদান করলে বা ভয়ভীতি দেখালে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে। এই অবস্থা তৈরি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা গ্রহণ করতে হবে। ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে আসবেন। এই পরিবেশ তৈরিতে কাজ করছি আমরা।’
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) নাটোর নির্বাচন কমিশনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
ইসি রাশেদা আরও বলেন, ‘কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি তার প্রার্থিতাও বাতিল হতে পারে। পরে নির্বাচন কমিশনার জেলার চারটি সংসদীয় আসনের ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথেও মতবিনিময় করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সকলকে নিয়ে সমন্বয়ের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, সুন্দর এবং নিরোপক্ষ নির্বাচন করতে চাই। যাতে প্রার্থীরা নির্দ্বিধায় ভোট কেন্দ্রে আসতে পারেন। সেজন্য নির্বাচন কমিশন কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। যাতে পরিবেশটা বিঘ্ন না হয়, পরিবেশটা সুন্দর হয়। ভোটাররা যাতে ভোট কেন্দ্রে এসে তাদের পচ্ছন্দের প্রার্থীদের নির্দ্বিধায় ভোট দিতে পারেন। আমি ভোটারদের বলব, আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবেন এবং আপনার পচ্ছন্দের প্রার্থীদের ভোট প্রদান করবেন।’
ইসি রাশেদা সুলতানা আরও বলেন, কোনো ভোটারকে যদি কেউ তার বাড়িতে, বাইরে, ভোট কেন্দ্রে বাধা বা হুকমি, ভয়-ভীতি দেখি আতঙ্ক সৃষ্টি করে সে ব্যক্তি অপরাধী হিসেবে চিহ্নিত হবে এবং তার শাস্তি হবে। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছে। ভোটের মাঠে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। তাদের সামনে কোনো প্রকার অপরাধ সংঘটিত হলে তারা তদন্ত করে রিপোর্ট কমিশনে পাঠাবেন। এরপর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। ইতোমধ্য অনেক প্রার্থীকে তাদের আচরণবিধি ভঙ্গের কারণে শোকজ করা হয়েছে। যদি ভঙ্গের সত্যতা পায় তাহলে কমিশন সেই প্রার্থীর প্রার্থিতা বাতিলও করতে পারেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












