ভোটে জাতীয় পার্টির অংশগ্রহণের বার্তায় রাজনীতিতে চাঞ্চল্য
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবেÑ উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের এমন বক্তব্যে রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করলে প্রতিদ্বন্দ্বী দলগুলোর জোট ও ভোটের সমীকরণ পাল্টে যাবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, জাপার অংশগ্রহণ শুধু মাঠের প্রতিদ্বন্দ্বিতাই বাড়াবে না, নির্বাচনী যাত্রায় দেখা যাবে নতুন মোড়। তবে জাতীয় পার্টি বলছে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হলে তারা নির্বাচনে অংশ নেবে না।
গত জুমুয়াবার সকালে মাগুরা সরকারি বালক বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, একই দিনে দেশের একটি গণমাধ্যমকেও শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ না পারলেও জাতীয় পার্টিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার। তিনি জানান, আইনিভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলই অংশ নিতে পারবে আগামী জাতীয় নির্বাচনে।
জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নে রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর দিলারা চৌধুরী বলেন, রাজনীতিতে জাতীয় পার্টি যদি অংশ নিতে পারে, তাহলে আওয়ামী লীগের জন্য একটা স্পেস তৈরি হবে। আওয়ামী লীগের লোকজন তাদেরকেই ভোট দেবে। পাশাপাশি প্রো-ইন্ডিয়ান একটি গ্রুপ রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে থাকতে পারবে। যেহেতু জাতীয় পার্টি নিষিদ্ধ হয়নি। ফলে তারা তো নির্বাচনে অংশ নিতেই পারে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং ব্যারিস্টার আনিসুর ইসলাম মাহমুদ জাতীয় পার্টির নেতারা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে কথা বললেও তাদের বক্তব্যে নির্বাচনমুখিতা স্পষ্ট। উভয় অংশের নেতারা নির্বাচনের প্রস্তুতি হিসেবে ভেতরে ভেতরে নিজেদের প্রার্থীও ঠিক করছেন। গ্রিন সিগন্যাল পেলে তাদের নির্বাচনের প্রস্তুতি দৃশ্যমান হবে। তবে এর আগে জাপার উভয় অংশের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যে মামলা রয়েছে তা উঠিয়ে নেওয়ার বিষয়েও জোর দাবি জানানো হবে।
নির্বাচনের প্রস্তুতি যেমন চলছে, একইভাবে জাপার অন্য অংশগুলোর মধ্যে দ্বন্দ্বও দৃশ্যমান হচ্ছে। একদিকে আনোয়ার হোসেন মঞ্জু নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জেপি) সঙ্গে আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টির জোট গড়ার আলোচনা জোরালো হচ্ছে। পাশাপাশি আইনি প্রক্রিয়ায় জিএম কাদেরের নেতৃত্ব থেকে দলীয় প্রতীক লাঙ্গল নিয়ে নেওয়ার চেষ্টা করছেন আনিসুল ইসলাম মাহমুদ অংশ। এক রিটের পরিপ্রেক্ষিতে গত সোমবার জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক এবং দশম কাউন্সিলের বৈধতা বিষয়ে অবশেষে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। বিচারক ফয়েজ আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ নির্বাচন কমিশনকে রুল জারি করে জানতে চেয়েছেনÑ কেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে অনুষ্ঠিত জাতীয় পার্টির কাউন্সিলকে বৈধতা দেওয়া হবে না। কেন তাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেওয়া হবে না, তারও ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।