ভোটের আগে বিশেষ বরাদ্দ নিয়ে বিতর্ক
, ১৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২২ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ‘বিশেষ বরাদ্দ’ অনুমোদনকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সদ্য পদত্যাগকারী স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অনুমোদন দেওয়া এসব বরাদ্দকে ‘উদ্দেশ্যমূলক’ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, দায়িত্বে থাকার সময় তিনি তার পক্ষপাতপুষ্ট রাজনৈতিক নেতাদের নির্বাচনী এলাকায় প্রভাব বিস্তারের লক্ষ্যে বড় অঙ্কের এই ‘বিশেষ বরাদ্দ’ অনুমোদন করেছেন। এই বিশেষ বরাদ্দ এমনকি নির্বাচন ঘিরে গড়ে ওঠা মোর্চার অন্যতম শরিক দলের প্রার্থীদের এলাকায়ও অনুমোদন করা হয়েছে। যেমনÑ নির্বাচনী মোর্চাভুক্ত অন্যতম দল জামাতের সাধারণ সম্পাদকের নির্বাচনী এলাকা খুলনায় একাধিক প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
অনুসন্ধানে জানা গেছে, বিষয়টি নতুন দায়িত্ব পাওয়া উপদেষ্টা আদিলুর রহমানের নজরে এলে এ বরাদ্দ অনুমোদন নিয়মবহির্ভূত হলে স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়। এ সময় মন্ত্রণালয়ে অনিয়ম-দুর্নীতিতে সক্রিয় সিন্ডিকেটগুলো ভেঙে দেওয়ার লক্ষ্যে শুদ্ধি অভিযানও শুরু হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সাবেক উপদেষ্টার ঘনিষ্ঠ কর্মকর্তাদের পর্যায়ক্রমে গুরুত্বহীন দপ্তর অধিদপ্তরে অন্যত্র সরিয়ে দেওয়া হয়।
জামাত নেতার আসনে নজিরবিহীন বরাদ্দ : সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে খুলনা জেলার একটি আসনে বিশেষ বরাদ্দ অনুমোদন নিয়ে। খুলনাতে দেওয়া প্রায় ৩১০টি বরাদ্দ প্রস্তাবের মধ্যে সর্বাধিক প্রকল্প এই সংসদীয় আসনে অনুমোদন দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে নির্বাচনে প্রার্থী একজন জামাত নেতা তার প্রচারাভিযানে লাভবান হতে পারেন। এই প্রার্থীর নির্বাচনী আসন খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৫ আসন (ফুলতলা-ডুমুরিয়া)। এ আসনে অর্ধশতাধিক প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনপূর্ব এসব বরাদ্দের একটি বড় অংশ নগদ অর্থভিত্তিক প্রকল্প- যা নির্বাচনের আগে মাঠপর্যায়ে গেলে ভোটের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে নির্দিষ্ট কিছু আসনকে টার্গেট করে ধারাবাহিকভাবে বরাদ্দ অনুমোদনের বিষয়টি নির্বাচন কমিশনের আচরণবিধির সঙ্গেও সাংঘর্ষিক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমদানিনির্ভরতা কমাতে শুল্ক সুরক্ষা চায় বিটিএমইএ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উচ্চ শিক্ষায় বাংলাদেশীদের বিদেশে পাঠানো অর্থের পরিমাণ তিন গুণের বেশি বেড়েছে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের সভা অনুষ্ঠিত
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৬ দিনে ৪ দফা ‘পুশ-ইন’ চেষ্টা: ৬৪ জনকে ফেরত পাঠাল বিজিবি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজীপুরে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকাসহ ৪ মহানগর ও ২ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যোদ্ধাদের আক্রমণে জ্বলে পুড়ে অঙ্গার হওয়া দখলদারদের সামরিক যান
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজীপুরে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)