ভুল ও বিতর্কিত তথ্য উপস্থাপন করত পরিসংখ্যান ব্যুরো!
, ০৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৫ ছানী, ১৩৯৩ শামসী সন , ৪ জুলাই, ২০২৫ খ্রি:, ২০ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের জাতীয় পরিসংখ্যান প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত একমাত্র সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দীর্ঘদিন ধরেই নানা ধরনের ভুল ও বিতর্কিত তথ্য উপস্থাপনের অভিযোগে সমালোচিত হয়ে আসছে। আদমশুমারী, কৃষি উৎপাদন, কুরবানির পশুর সংখ্যা, জিডিপি প্রবৃদ্ধি, এমনকি দারিদ্র্যের হার নির্ধারণ- প্রায় প্রতিটি ক্ষেত্রেই দেখা গেছে ত্রুটি ও পক্ষপাতিত্বের অভিযোগ।
বিশ্লেষকদের মতে, পজিটিভ অর্থাৎ যেগুলো তাদের পক্ষে যায় সেগুলো তারা বাড়িয়ে দেখাচ্ছে। আর যেগুলো নেগেটিভ বা তাদের বিপক্ষে যায় সেগুলো তারা কমিয়ে দেখাচ্ছে। মাতৃমৃত্যু, বাল্য বিবাহের মতো বিষয়গুলো নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে তাই কমিয়ে দেখানো অনেক অভিযোগ পাওয়া যায়।
একটি দেশের অর্থনৈতিক স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সূচক হলো জিডিপি প্রবৃদ্ধির হার। সেখানেও ছিলো কারসাজির অভিযোগ। গত এক দশকে গড় জিডিপি প্রবৃদ্ধি ছিলো ৬.৩ ভাগ। সর্বোচ্চ ৮.১৫ দেখানো হয় ১৮-১৯ অর্থবছরে। ওই বছর ছিলো নির্বাচনী বছর। বাংলাদেশের অর্থনীতিতে সুপরিচিত নাম ড. জাহিদ হোসেন। দীর্ঘদিন তিনি ছিলেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ। অর্থনীতির গতি প্রবৃদ্ধি, পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ও জিডিপি প্রবৃদ্ধি নিয়ে তার বিশ্লেষন বরাবরই আলোচিত। তার কাছে প্রশ্ন ছিলো গত এক দশকের জিডিপির বাস্তবতা নিয়ে।
ড. জাহিদ হোসেন বলেন, জিডিপির প্রবৃদ্ধি নিয়ে যে একটা হস্তক্ষেপ হচ্ছে এই ধারনাটা আমরা প্রথম পেয়েছিলাম ২০১৫ এর দিকে। অর্থবছর ১৬ এর যে প্রাথমিক হিসাব করেছে ৫.৯ শতাংশ, সেটা যখন পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হলো তখন বিবিএসের ন্যাশনাল একাউন্টস এর লোকজনকে ডাকা হলো। এবং তাদের বকাঝকা করে বলা হলো হিসাবটা তো খুব কম মনে হচ্ছে এবং তারপর ওই হিসাবটা বদলিয়ে ৬.৫৫ করা হলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)