ভিয়েতনামে টাইফুন ইয়াগির তা-ব, মৃতের সংখ্যা বেড়ে ১৯৭
, ০৯ অক্টোবর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভিয়েতনামের উত্তরাঞ্চলে টাইফুন ইয়াগি আঘাত হানার পর আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯৭ হয়েছে।
গত বৃহস্পতিবার সরকারি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।
কৃষি মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা এক আনুষ্ঠানিক প্রতিবেদনে জানান, এখনো ১২৮ জন নিখোঁজ আছে। এ ছাড়া, আড়াই লাখ হেক্টরেরও বেশি কৃষিজমিতে সব ধরনের শস্য ধ্বংস হয়েছে বলেও উল্লেখ করে তারা।
আবহাওয়াবিদদের মতে, গত ৩০ বছরের মধ্যে উত্তর ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুনটি হচ্ছে ইয়াগি।
গত সপ্তাহে ঘণ্টায় ১৪৯ কিলোমিটার (৯২ মাইল) গতিবেগের বাতাসসহ ভিয়েতনামের উপকূলে আঘাত হানে ইয়াগি। ইয়াগির দমকে সেতু ধ্বংস হয়েছে, বাড়ির ছাদ ভেঙে পড়েছে এবং অসংখ্য কারখানা ক্ষতির শিকার হয়েছে।
পুরো সপ্তাহজুড়ে দেশটির উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বেশ কিছু এলাকা আংশিকভাবে পানিতে নিমজ্জিত হয়েছে।
হাজারো মানুষ বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। যারা থেকে গেছে, তারা বিদ্যুৎ সংযোগের অভাবে রয়েছে।
কৃষক ও খামারিরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে। বন্যাকবলিত এলাকায় ১৫ লাখ হাঁস-মুরগী, আড়াই হাজার মহিষ ও গরু মারা গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যান রো খান্নার
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় ভারী বৃষ্টিতে পানিবদ্ধতায় হাজারো তাঁবু, চরম দুর্ভোগে বাস্তুচ্যুতরা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বোমাতঙ্কেই ভারতের ক্ষতি ৬০০ কোটি রুপি!
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লাখো মানুষের বিক্ষোভ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিরিয়া-সৌদির প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই, ৪০.৩ কোটি ডলার ঋণের সমঝোতা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আরও দুর্বল হলো ইসরায়েলি প্রধানসন্ত্রাসীর অবস্থান, সমর্থন হারালো নিজ জোটের দলেরই
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












