ভিজিএফের চাল ওজনে কম!
, ০৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ আশির, ১৩৯৩ শামসী সন , ২৫ মার্চ, ২০২৬ খ্রি:, ১১ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
মানিকগঞ্জ সংবাদদাতা:
সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে কারচুপির অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী কার্ডধারী অতিদরিদ্র ও অসহায় প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও, উপকারভোগীদের অনেকেই আট কেজি বা তারও কম চাল পেয়েছেন বলে অভিযোগ করেছেন।
গত সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা থেকে বরাইদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। উপজেলার ৯টি ওয়ার্ডের অতিদরিদ্র ও অসহায় এক হাজার ৫০ জন উপকারভোগী এ তালিকায় ছিলেন।
সরেজমিনে দেখা যায়, বিতরণ কার্যক্রমে চাল মাপার জন্য ডিজিটাল স্কেল ব্যবহার করা হচ্ছে না। বরং বালতি দিয়ে আনুমানিক মেপে উপকারভোগীদের চাল দেওয়া হচ্ছে। এতে ওজনে কারচুপি হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
তাদের দাবি, প্রতিটি কার্ডের বিপরীতে বরাদ্দকৃত চাল থেকে দুই কেজি বা তার বেশি করে আত্মসাৎ করা হচ্ছে, যা সরকারি নির্দেশনার চরম লঙ্ঘন।
বরাইদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জামাল অভিযোগ করে বলেন, শুনেছি ১০ কেজি চাল দেবে। মেপে দেখলাম সাত কেজি ৯ গ্রাম। চাল কম দিলেও বলার কেউ নেই।
৭ নম্বর ওয়ার্ডের উপকারভোগী আসমানী বলেন, সরকার ১০ কেজি করে চাল দিয়েছে শুনেছি, কিন্তু বাড়িতে এনে মেপে দেখি আট কেজির ৩০০ গ্রাম।
খবর নিতে গেলে সাংবাদিকদের বাধাও দিতে দেখা যায়। তথ্য সংগ্রহ করতে গেলে বাধা দিয়ে অসৌজন্যমূলক আচরণ করেন স্থানীয় বিএনপি নেতা খোরশেদ আলম। তিনি বরাইদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)