ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জি-২০ বৈঠক, বয়কটের ঘোষণা চীনের
, ৩০ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২১ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২১ মে, ২০২৩ খ্রি:, ০৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জি-২০ জোটের ‘পর্যটন বিষয়ক’ বৈঠক বয়কটের ঘোষণা দিয়েছে চীন। দেশটি জানিয়েছে, বিরোধপূর্ণ অঞ্চলে অনুষ্ঠিত কোনো বৈঠকে তারা অংশ নেবে না।
বিশ্বের ২০ বৃহৎ অর্থনীতির দেশ নিয়ে গঠিত জোট হলো জি-২০। রোটেশন ভিত্তিতে এ বছর জোটটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে ভারত। এর অংশ হিসেবে দেশটি বিভিন্ন জায়গায় বৈঠকের আয়োজন করছে। আর জি-২০ জোটের পর্যটন বিষয়ক বৈঠকের স্থান হিসেবে কাশ্মীরকে বেছে নিয়েছে প্রধানমন্ত্রী মোদি সরকার।
তবে পাকিস্তান ও চীন শুরু থেকেই এর বিরোধীতা করে আসছিল। হিমালয়ের কাছে অবস্থিত কাশ্মীরের অর্ধেক নিয়ন্ত্রণ করে ভারত আর বাকি অর্ধেক রয়েছে পাকিস্তানের অধীনে। তবে দুই দেশই পুরো কাশ্মীরকে নিজেদের অঞ্চল হিসেবে দাবি করে।
১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর কাশ্মীর নিয়ে তিনবার যুদ্ধে জড়িয়েছে ভারত-পাকিস্তান।
কাশ্মীরে জি-২০ বৈঠক বয়কটের ঘোষণা দিয়ে জুমুয়াবার (১৯ মে) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ‘বিরোধপুর্ণ অঞ্চলে জি-২০ জোটের যে কোনো বৈঠকের তীব্র বিরোধীতা করে চীন এবং এ ধরনের বৈঠকে আমরা অংশ নেব না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাঁচ ইসরায়েলি সন্ত্রাসী সেনা হতাহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












