ভারত থেকে নির্বাচন ঠেকানোর হুমকি দিলেন ওবায়দুল কাদের!
, ০১ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
এবার বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঠেকানোর হুমকি দিয়েছেন ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্প্রতি একটি চ্যানেলে প্রকাশিত বার্তায় তাকে এই হুমকি দিতে দেখা যায়।
৫ আগস্টের দশ মাস পর এই প্রথম ক্যামেরার সামনে প্রকাশ্যে বক্তব্য দেন জুলাই গণহত্যার অন্যতম শীর্ষ এই অভিযুক্ত। এর আগে দুটি ফোনালাপে নিজের বাথরুমে লুকিয়ে থাকার কাহিনী শুনালেও তিনি নিজের চেহারা দেখাননি।
কাদের বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তারা নিজেরাও নির্বাচন দেবে কিনা আমরা যথেষ্ট সন্দিহান।
সংস্কারের আড়ালে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট জাতিকে বিভ্রান্ত করছে দাবি করে আওয়ামী লীগের পলাতক এই শীর্ষনেতা বলেন, নির্বাচনের নামে আজকে তাদের যে অশুভ এলায়েন্স। এই এলায়েন্স সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে। আজকে বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে প্রহসন করছে। এই ধারা আমরা গুঁড়িয়ে দিব। এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে।
বাংলাদেশে আজ অর্ধেকেরও বেশি ভোটার যে দলের সমর্থক, দিনে দিনে শেখ হাসিনার পক্ষে জনসমত বাড়ছে, সেই দলকে বাদ দিয়ে এদেশে ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না। আমরাও হতে দিব না -হুমকি দেন কাদের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)