ভারতে ‘৫০ বছরে রেকর্ড’ বন্যা, নিহত ৪৬
, ১৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। পানির নিচে তলিয়ে গেছে ১ লাখ ৭৫ হাজার হেক্টর কৃষিজমি। রাজ্যের বিভিন্ন এলাকায় বন্যা মোকাবিলায় এনডিআরএফ, সেনা, বর্ডার সিকিউরিটি ফোর্স, পাঞ্জাব পুলিশ ও জেলা প্রশাসনের তৎপরতা চলছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পাঞ্জাবে কয়েক দশকের মধ্যে ভয়াবহতম এই বন্যায় রাজ্যের ২৩ জেলার ১ হাজার ৯৯৬টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৩ লাখ ৮৭ হাজার। হোশিয়ারপুর ও অমৃতসরে সর্বোচ্চ সাতজন করে নিহত হয়েছে।
ভারী বর্ষণ ও প্রতিবেশী হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীরের পাহাড়ি এলাকায় নদীর উজানে প্রবল স্রোতের কারণে পাঞ্জাবের শতদ্রু, বিয়াস ও রাভি নদীসহ মৌসুমি নদীগুলো ফুলে-ফেঁপে উঠেছে।
রাজ্যের অর্থমন্ত্রী একে ‘পাঁচ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা’ বলে উল্লেখ করেছে। সে জানিয়েছে, কৃষি খাতে ব্যাপক ক্ষতি হয়েছে, পাশাপাশি ঘরবাড়ি, অবকাঠামো ও গবাদিপশুরও বড় ধরনের ক্ষতি হয়েছে।
এ পর্যন্ত ২২ হাজার ৮৫৪ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে ২০০টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে সাত হাজারের বেশি মানুষ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)