ভারতে ঘন কুয়াশায় ভয়াবহ দুর্ঘটনার কবলে অসংখ্য বাস-ট্রাক-গাড়ি
, ২৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৫ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের হরিয়ানায় ঘন কুয়াশায় আলাদা কয়েকটি স্থানে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে অসংখ্য যানবাহন। এরমধ্যে বাস, গাড়ি থেকে ট্রাক, মোটরসাইকেলসহ সব আছে।
গতকাল রোববার (১৪ ডিসেম্বর) সকালে হরিয়ানায় কুয়াশায় ঢেকে যায় সবকিছু। এমন অবস্থায় প্রথমে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এরপর পেছন থেকে একের পর এক বাহন এসে সামনে থাকা বাহনকে ধাক্কা মারতে থাকে। এতে করে সেখানে দুর্ঘটনার কবলে পড়া যানবাহনের স্তূপ তৈরি হয়।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হিসার নামে একটি জায়গার জাতীয় সড়ক ৫২তে সকাল ৮টার দিকে একটি গাড়ির সঙ্গে দুটি বাসের সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা অন্য বাহন একটির গায়ে আরেকটি ধাক্কা দিতে থাকে।
আরেকটি বড় দুর্ঘটনা ঘটে জাতীয় মহাসড়ক ৩৫২তে। সেখানে তিন থেকে চারটি বাস একটি অপরটিকে ধাক্কা মারে। সেখানে কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অপরদিকে রোহতাক নামে আরেকটি জায়গায় ৩০ থেকে ৪০টি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এ দুর্ঘটনা ঘটে ১৫২ ডি মহাসড়ক মোড়ে। প্রথমে সেখানে একটি ট্রাক ও গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা আরও গাড়ি একটি অপরটিকে ধাক্কা মারে। সেখানেও কয়েকজন আহত হয়েছে। তাদের প্রশাসনিক উদ্ধারকারী ও পুলিশ সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)