ভারতে আইনে পরিণত হলো মুসলমানদের সম্পত্তি কেড়ে নেয়ার ‘ওয়াকফ সংশোধনী বিল’
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ আশির, ১৩৯২ শামসী সন , ০৮ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নেয়ার হীন উদ্দেশ্যে ভারতের কথিত ‘ওয়াকফ সংশোধনী বিলে’ স্বাক্ষর করেছে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী। এর ফলে সংসদে পাস হওয়া মুসলিবিদ্বেষী বিলটি আইনে পরিণত হলো।
এর আগে, গত বুধবার (২ এপ্রিল) গভীর রাতে সরকার ও বিরোধী পক্ষের দীর্ঘ বিতর্কের পরে লোকসভায় ৫৬ ভোটের ব্যবধানে পাস হয় ওয়াকফ সংশোধনী বিল।
বিলটির পক্ষে ছিল ২৮৮টি ভোট আর বিপক্ষে ২৩২টি। এরপরে ১২৮-৯৫ ভোটে রাজ্যসভায় বৃহস্পতিবার গভীর রাতে পাস হয়েছিল এই সংশোধনী বিল। পরে লোকসভা ও রাজ্যসভায় পাস হওয়া বিল অনুমোদনের জন্য পাঠানো হয় রাষ্ট্রপতি ভবনে। গত শনিবার প্রেসিডেন্ট দ্রৌপদীর স্বাক্ষরের পর বিলটি আইনে পরিণত হলো।
ভারত সরকারের গেজেটিয়রে ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে সংশোধনী আইনের বিজ্ঞপ্তি। সংশোধিত আইন অনুযায়ী ‘ওয়াকফ’ শব্দের অর্থ ‘ঐক্যবদ্ধ ওয়াকফ ব্যবস্থাপনা, ক্ষমতায়ন, দক্ষতা ও উন্নয়ন’। নতুন আইন অনুসারে, তাই কোনও জমি ওয়াকফ কি না, সেই সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট জেলার জেলাশাসক। বোর্ডে এ বার থেকে থাকতে পারবে অমুসলিম প্রতিনিধিরাও। তবে কেন্দ্র ও রাজ্য সরকারেরও নিয়ন্ত্রণ থাকবে।
উল্লেখ্য, বিতর্কিত এই বিলটি মুসলিমদের দান করা মসজিদ, মাদ্রাসা, আশ্রয় কেন্দ্র এবং ভূমির মতো সম্পত্তিগুলো নিয়ন্ত্রণ করবে। বিরোধীরা দাবি করছে, বিলটি সরকারকে এই সম্পত্তিগুলোর ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ দেয় এবং মুসলিম ধর্মীয় কর্মকা-ে হস্তক্ষেপের পথ খুলে দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিশ্ব সন্ত্রাসী নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতবিক্ষত পরগাছা ইসরায়েল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে কারণে ইরান যুদ্ধের শেষ চাইছে মার্কিন জ্বালানি সচিব
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানে ধরা পড়লো ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক, গ্রেফতার ২০
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ দখলে ড্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ ‘না’
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান যুদ্ধে স্থলসেনা মোতায়েন করছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদিতে যুক্তরাষ্ট্রের ৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, বাগদাদ দূতাবাসে হামলা
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রতিবেশীদের লক্ষ্যবস্তু না করার অনুরোধ হামাসের, মার্কিন কূটনীতিক ধরিয়ে দিলে পুরস্কার দেবে ইরানপন্থী গোষ্ঠী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধ্বংস, উচ্ছেদ ও বিভাজন: গাজার রণকৌশল এবার লেবাননে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিলাওয়ার অগ্ন্যুৎপাত: বেড়েছে কম্পন, রেড অ্যালার্ট জারি
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদারদের সামরিক যান ধ্বংস করার পূর্বমুহুর্তে যোদ্ধাদের তোলা দৃশ্য।
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে, যুক্তরাষ্ট্রকে জানালো ইসরায়েল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)