ভারতের ১৮ শতাংশ রেমিটেন্স আসছে আরব আমিরাত থেকে
চলতি বছর ভারতে রেমিটেন্স প্রেরণের দিক থেকে শীর্ষ অবস্থান ধরে রাখতে প্রস্তুত সংযুক্ত আরব আমিরাত। আরবিআই রেমিটেন্স সার্ভে ২০২১ অনুসারে, ভারতে মোট রেমিটেন্স প্রবাহের ১৮ শতাংশই আসে ওই দেশটি থেকে।
গত বছর ভারতে বৈশ্বিক অভ্যন্তরীণ রেমিটেন্স আসে ১১০ বিলিয়ন ডলার, যা তার আগের বছরের তুলনায় ২৪ শতাংশ বেশি। তবে চলতি বছর বিশ্বব্যাংকের আভাস, এবার সেই রেমিটেন্স প্রবাহ খানিকটা কমতে পারে। এর কারণ অর্থনৈতিক অনিশ্চয়তা; যা ভারতের প্রবাসীদেরও আক্রান্ত করেছে।
তবে উপসাগরীয় সহযোগিতা সংস্থা বা জিসিসিভূক্ত দেশগুলোর মধ্যে আরব আমিরাত থেকেই সবথেকে রেমিটেন্স আসছে ভারতে।
লুলু ফাইন্যান্সিয়াল হোল্ডিংসের ম্যানেজিং ডিরেক্টর আদিব আহমেদ বলেন, “ভারতীয় রুপি দিরহামের বিপরীতে ২২.২০- ২২.৫৫ রেঞ্জে স্থিতিশীল রয়েছে। দিরহামের যে কোনো দরপতনের ঘটনা ঘটলে তা ২০২৩ সালের শেষ ত্রৈমাসিকে ভারতের রেমিটেন্স বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে।”
আদিব আহমেদ বলেন, আরব আমিরাত ও ভারতের কোরিডর স্থিতিশীলতার কারণ তিনটি। প্রথমত দুই দেশের মুদ্রার অনুকূল বিনিময় হার। দ্বিতীয়ত, ভারতে সারা বছর ধরে বেশকিছু উৎসব হয়; সেই উৎসব উদযাপনে অনেক প্রবাসী বাড়িতে টাকা পাঠায়। তৃতীয়ত, ভারতে বিনিয়োগের ক্রমবর্ধমান সুযোগ।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।