মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ভারতের পেঁয়াজেও লাগাম পড়েনি বাজারে, আমদানি বাড়ছে

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, রাত ২:৫২

নিজস্ব সংবাদদাতা:
ছয় দিন আগে ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে ঢাকার আড়ত ও খুচরা বাজারে কেজিপ্রতি ২০-৩০ টাকা দর পড়ে গেলেও সেই পেঁয়াজ দেশে ঢোকার পর আবারও দাম চড়েছে।
ঢাকার খুচরা বাজারে দেশি পেঁয়াজ আগের দাম ১৪০-১৫০ টাকায় ফিরে গেছে। গদ জুমুয়াবার যাত্রাবাড়ী, শনির আখড়া, মতিঝিল, সেগুনবাগিচা ও কারওয়ান বাজারে এই দরে বিক্রি করতে দেখা গেছে।
বাজারের এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এদিন সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি চার গুণ করার অনুমতি দিয়েছে।
দেশি পেয়াঁজের দাম ফের কেন বাড়লো এমন প্রশ্নে কারওয়ান বাজারের ব্যবসায়ী আকমল সরকার বলেন, ইন্ডিয়ান পেঁয়াজ সাপ্লাই কম। ইন্ডিয়ার পেঁয়াজের চাইতে দেশি পেয়াঁজের দাম ২০-৩০ টাকা বেশি হইবোই। কিন্তু বেশি না আসায় দাম কমাইতেছে না আড়তদাররা।
ভারত থেকে প্রতি টন পেঁয়াজ ২৪৫ থেকে ২৫০ ডলার দামে আমদানি করছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি ডলারের বিনিময় হার সর্বোচ্চ ১২২ টাকা ৩০ পয়সা। এ হিসাবেও প্রতি টন পেঁয়াজ আমদানিতে খরচ পড়েছে ২৯ হাজার ৯৬৩ টাকা থেকে ৩০ হাজার ৫০০ টাকা।
এতে প্রতি কেজি পেঁয়াজে খরচ পড়ছে ২৯ টাকা ৯৬ পয়সা থেকে ৩০ টাকা ৫০ পয়সা। খুচরা বাজারে আসার পর তার দাম রাখা হচ্ছে ৬০ টাকা থেকে ৮০ টাকা পর্যন্ত।
যাত্রাবাড়ী পাইকারি বাজারে পাঁচ কেজি আমদানিকৃত পেঁয়াজ ৩৫০ টাকা থেকে ৪৫০ টাকা কেজি বিক্রি করার তথ্য দিলেন বিসমিল্লাহ এন্টারপ্রাইজের হোসেন আলী।
তিনি বলেন, নরমাল সাইজেরটা’ ৩৫০ টাকা থেকে ৪৫০ টাকা, এক পাল্লার (পাঁচ কেজি) দাম। আরও বেশি আছে। সবচেয়ে ভালোটা নিতে চাইলে ৫০০ টাকা পড়বে এক পাল্লা। সেইটার চাহিদা কম, আড়তদাররা আরো পড়ে ছাড়বে। আমি আনছি অল্প কিছু।
হোসেন আলীর ভাষ্য, ভারত থেকে আমদানি করা ভালো মানের পেঁয়াজ খুচরা পর্যায়ে গেলে দাম পড়ছে ১২০টা কেজি। আর সাধারণ মানের পেয়াঁজ পাইকারি হিসাবে প্রতি কেজির দর পড়ছে ৭০-৯০ টাকা কেজি।
অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, এবার ভারতের কৃষকরা পেয়াঁজ রপ্তানি না করতে পারায় দর কমে প্রতি কেজি ১০ থেকে ১৫ রুপিতে নেমে আসে।
আবাদ খরচ না উঠায় মহাসড়কে পেয়াঁজ ফেলে ট্রাক্টর দিয়ে পিষে প্রতিবাদ করেছেন সে দেশের চাষীরা।
বহুল প্রচারিত কৃষি পণ্যর দর প্রকাশকারী ভারতীয় প্রতিষ্ঠানের ওয়েবসাইট ‘কিষানডিলস’ এর তথ্য অনুযায়ী, সর্বোচ্চ গুণগত মানের পেয়াঁজের প্রতি কেজি পাইকারিতে বিক্রি হচ্ছে ১৮ রুপি ৩০ পয়সা। খুচরা পর্যায়ে যা ১৩ রুপি থেকে সর্বোচ্চ ২৬ রুপি।
অন্যদিকে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর বাজার দর তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরীতে জুমুয়াবার দেশি পেয়াঁজ বিক্রি হয় ১০০ থেকে ১৪০ টাকা কেজি দরে।
২০২৪ সালের ১২ ডিসেম্বর প্রতি কেজি দেশি পেয়াঁজ বিক্রি হয় সরর্বনিম্ন ৯৫ টাকা ও সর্বোচ্চ ১৩০ টাকা দরে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে… ৩ ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে… ৩ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্… ৩ ঘণ্টা আগে চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি… ৩ ঘণ্টা আগে ‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী… ৩ ঘণ্টা আগে আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল ৩ ঘণ্টা আগে প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি ৩ ঘণ্টা আগে মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য… ৩ ঘণ্টা আগে ‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে… ৩ ঘণ্টা আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ৩ ঘণ্টা আগে ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ৩ ঘণ্টা আগে বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ১ দিন আগে