ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৯ মে, ২০২৫ খ্রি:, ৬ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
ভারতের বিমানগুলোর জন্য পাকিস্তান তাদের আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সূত্রের বরাতে দ্য নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে পাকিস্তান ভারতের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা আরও এক মাসের জন্য বাড়িয়ে দেবে।
জিও নিউজের প্রতিবেদন অনুসারে, গত মাসে ভারতের পেহেলগামে সশস্ত্র হামলার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর ভারত ২৩ এপ্রিল পাকিস্তানের জন্য আকাশসীমা এক মাসের জন্য বন্ধ করে দেয়। পরের দিন পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নেয়। আকাশসীমা সীমাবদ্ধতার ফলে ভারত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ইসলামাবাদের উচ্চপদস্থ সূত্র দ্য নিউজকে জানিয়েছে, পাকিস্তানকে যে পরিস্থিতির কারণে পদক্ষেপ নিতে বাধ্য করা হয়েছিল, তাতে কোনো উন্নতি লক্ষ্য করা না যাওয়ায় যথাযথ প্রক্রিয়ায় সিদ্ধান্ত ঘোষণা করা হবে। বর্তমান আকাশসীমা বন্ধের মেয়াদ শেষ হওয়ার আগেই বিমান পরিবহন বিভাগ বিমানকর্মীদের জন্য একটি নোটিশ জারি করবে।
সূত্রগুলো এও জানিয়েছে, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নিয়ম অনুসারে, কোনো সদস্য দেশ একবারে এক মাসের বেশি সময় ধরে তাদের আকাশসীমা বন্ধ করতে পারে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)