ভারতের আলিগড়ে সাহরীর আগে মুসলিম যুবককে গুলি করে হত্যা
, ১৭ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ আশির, ১৩৯২ শামসী সন , ১৮ মার্চ, ২০২৫ খ্রি:, ৩ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আলিগড়ে একটি রোমহর্ষক হত্যাকা-ের ঘটনা ঘটেছে। সাহরীর জন্য অপেক্ষারত এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে চার উগ্র হিন্দুত্ববাদী। গত জুমুয়াবার দিবাগত রাতে আলিগড়ের রোরাভার তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম হারিস। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, হারিস বাড়িতে ফিরছিলেন সাহরীর ঠিক আগে। তিনি রাত ৩টা ১৫ মিনিটের দিকে তার বাড়ির সামনে আরেক ব্যক্তির সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। কিছুক্ষণ পর ওই ব্যক্তি একটি উঁচু স্থানে বসে পড়েন। এ সময় হারিস লক্ষ্য করেন, দুটি মোটরসাইকেল তার পাশে এসে থামছে।
কাছাকাছি থাকা মোটরসাইকেলের পেছনের আরোহী যখন পিস্তল তাক করে, তখন হারিস নিজেকে রক্ষার চেষ্টা করেন। কিন্তু চলন্ত অবস্থায়ই প্রথম গুলিটি তাকে বিদ্ধ করে। এরপর ওই বন্দুকধারী দ্রুত আরও দুটি গুলি চালায়। এতে হারিস মাটিতে লুটিয়ে পড়েন এবং তার সঙ্গী দৌড়ে পালিয়ে যায়। বন্দুকধারী এরপর পড়ে থাকা হারিসকে আরেকটি গুলি করে। এরপর হারিস মারা গেছে-এটি নিশ্চিত হয়ে মোটরসাইকেলে উঠে চলে যায়।
এ সময় দ্বিতীয় মোটরসাইকেলের পেছনের আরোহী নেমে হারিসের দিকে এগিয়ে যায়। সে গুলি চালাতে গিয়ে দেখে, বন্দুকটি কক করা হয়নি। সেটি ঠিক করার পর সে হারিসের দেহে আরও তিনটি গুলি চালায়, তারপর বাইকে উঠে পড়ে। দুটি মোটরসাইকেলই দ্রুত স্থান ত্যাগ করে। পুলিশ বলছে, সে সময় হারিস রাস্তায় পড়ে ছিলেন, আর একজন ব্যক্তি বাইকগুলোর পেছনে দৌড়াচ্ছিলো।
পুলিশ জানিয়েছে, হারিসের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করা হয়েছে। ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকা- ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তবে, অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)