ভারতের আত্মরক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, পাকিস্তানের বিশাল মহড়া
, ০৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৪ মে, ২০২৫ খ্রি:, ২১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
কাশ্মীরের পহেলগাম হামলার প্রেক্ষাপটে ভারতের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে মার্কিন সন্ত্রাসী যুক্তরাষ্ট্র। ফোনালাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এ সমর্থন জানায় বলে দাবি করেছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ।
গত বৃহস্পতিবার (১ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়, হেগসেথ বলেছে, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে ভারতের পাশে আছে। পাশাপাশি, ভারতের আত্মরক্ষার অধিকারকে যুক্তরাষ্ট্র সমর্থন করে বলে উল্লেখ করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।
ফোনালাপে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেছে, পাকিস্তান বহুদিন ধরেই সন্ত্রাসী গোষ্ঠীকে প্রশিক্ষণ ও অর্থায়ন করে আসছে। তারা এখন একটি দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে পরিচিত। তাদের সহায়তায় অঞ্চলটি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি।
অন্যদিকে, নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর সাত দিন ধরে চলা গোলাগুলির মধ্যে পাকিস্তান গত বৃহস্পতিবার (১ মে) ব্যাপক সামরিক মহড়া চালিয়েছে। মহড়ায় ট্যাংক, কামান ও তাজা গুলি ব্যবহার করা হয়। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, এই মহড়া “যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি”।
পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ভারতীয় সেনারা কিয়ানি ও মন্ডল সেক্টরে বিনা উস্কানিতে গুলি ছোঁড়ে। জবাবে পাকিস্তান সেনারা ভারতের কয়েকটি চেকপোস্ট ধ্বংস করে দেয়। পরে সীমান্তে পূর্ণমাত্রার মহড়া চালানো হয়। সূত্র: এনডিটিভি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিয়াতির মাধ্যমে নেয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না লেবানন: প্রেসিডেন্ট আউন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)