ভারতের অন্য কোম্পানিগুলোর চেয়ে ৫৯% বেশি দামে বিদ্যুৎ দিচ্ছে আদানি
, ০৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছানী, ১৩৯৪ শামসী সন , ২০ জুলাই, ২০২৬ খ্রি:, ০৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
২০২৪-২৫ অর্থবছরেও ভারতের আদানি পাওয়ার থেকে আমদানি করা বিদ্যুৎ বাংলাদেশের জন্য সবচেয়ে ব্যয়বহুল ছিল। বিদ্যুৎ বিভাগের আর্থিক তথ্য এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বার্ষিক প্রতিবেদনের বিশ্লেষণে দেখা গেছে, আদানির বিদ্যুতের গড় মূল্য ভারতের অন্য তিন বিদ্যুৎ সরবরাহকারীর সম্মিলিত গড় দামের তুলনায় প্রায় ৫৯ শতাংশ বেশি।
তথ্য অনুযায়ী, গত অর্থবছরে আদানি পাওয়ার থেকে আমদানি করা প্রতি ইউনিট (কিলোওয়াট-ঘণ্টা) বিদ্যুতের জন্য বিপিডিবিকে গড়ে ১৪.৮৬ টাকা পরিশোধ করতে হয়েছে। বিপরীতে ভারতের অন্য তিন সরবরাহকারী-এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম (এনভিভিএন), সেম্বকর্প এনার্জি ইন্ডিয়া এবং পাওয়ার ট্রেডিং করপোরেশন অব ইন্ডিয়া (পিটিসি)-থেকে আমদানি করা বিদ্যুতের সম্মিলিত গড় মূল্য ছিল ইউনিটপ্রতি ৯.৩৩ টাকা।
পৃথকভাবে তুলনা করলে ব্যবধান আরও স্পষ্ট। এনভিভিএনের বিদ্যুতের গড় দাম ছিল প্রতি ইউনিট ৭.৫৮ টাকা, যা আদানির তুলনায় প্রায় ৯৬ শতাংশ কম। পিটিসি ইন্ডিয়ার বিদ্যুতের গড় মূল্য ছিল ১০.২০ টাকা এবং সেম্বকর্পের ক্ষেত্রে ১০.২২ টাকা। এ দুটি প্রতিষ্ঠানের তুলনায়ও আদানির বিদ্যুতের দাম যথাক্রমে প্রায় ৪৬ ও ৪৫ শতাংশ বেশি।
অন্যদিকে, নেপাল থেকে আমদানি করা পানিবিদ্যুতের গড় মূল্য ছিল প্রতি ইউনিট ৮.৩৫ টাকা। সেই হিসাবে নেপালের বিদ্যুতের তুলনায় আদানির বিদ্যুতের দাম প্রায় ৭৮ শতাংশ বেশি।
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ আদানি পাওয়ারের ঝাড়খন্ডভিত্তিক কেন্দ্র থেকে ৮ হাজার ৩০ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ আমদানি করে। এ জন্য বিপিডিবির ব্যয় হয়েছে প্রায় ১১ হাজার ৯৩৩ কোটি টাকা। আগের অর্থবছরেও আদানির বিদ্যুতের গড় মূল্য প্রায় একই ছিল।
একই সময়ে এনভিভিএন থেকে বাংলাদেশ মোট ৪ হাজার ৮৪০ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ আমদানি করে। সঞ্চালন (হুইলিং) চার্জসহ এ বিদ্যুতের গড় মূল্য দাঁড়ায় প্রতি ইউনিট ৭.৫৮ টাকা। পিটিসি ইন্ডিয়া থেকে ১ হাজার ৬২০ মিলিয়ন এবং সেম্বকর্প থেকে ১ হাজার ৯২০ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ আমদানি করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশীয় উৎপাদন ও আমদানিসহ সব উৎস মিলিয়ে বিপিডিবি মোট ১ লাখ ১ হাজার ১৮৭ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ কিনেছে। এতে মোট ব্যয় হয়েছে ১ লাখ ২১ হাজার ৪২০ কোটি টাকার বেশি। ফলে বিদ্যুতের গড় ক্রয়মূল্য বেড়ে প্রতি ইউনিট ১২.১০ টাকায় পৌঁছেছে, যা আগের অর্থবছরে ছিল ১১.৩৫ টাকা।
বর্তমানে বাংলাদেশ ভারতের সঙ্গে করা চুক্তির আওতায় ২ হাজার ৬৫৬ মেগাওয়াট এবং নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির সক্ষমতা ধরে রেখেছে।
এদিকে, ভারতীয় গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ পরিবহনের জন্য পরিশোধ করা সঞ্চালন বা হুইলিং চার্জ গত অর্থবছরে কমেছে। ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে ব্যয় হয়েছে ২১১ কোটি ৭১ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ২২ শতাংশ কম। এর ফলে প্রতি ইউনিট বিদ্যুতের গড় সঞ্চালন ব্যয়ও ৫২.৭ পয়সা থেকে কমে ৪৩.৭ পয়সায় নেমে এসেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাবি স্টেশন সংস্কার, ট্রেনের স্টপেজসহ ৫ দফা দাবি শিক্ষার্থীদের
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: নৌপরিবহনমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গুলশান-বনানী থানায় নতুন ওসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক এমপি জাফর আলম কারাগারে
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, দেশজুড়ে ৫ দিন বৃষ্টিপাতের আভাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চলতি বছর এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৫
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












