ভারতীয় কফ সিরাপে শিশুমৃত্যু: ২৩ জনকে জেল-জরিমানা উজবেকিস্তানে
, ১৭ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯১ শামসী সন , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১৫ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ভারতীয় ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ম্যারিয়ন বায়োটেকের দূষিত কফ সিরাপ আমদানি ও বিপণনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২৩ জনকে জরিমানা ও কারাদ- প্রদান করেছে উজবেকিস্তানের একটি আদালত।
প্রায় ৬ মাস বিচারকার্য্যরে পর সোমবার দেশটির রাজধানী তাসখন্দের সিটি আদালত এই রায় দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
২০২২ সালে ম্যারিয়ন বায়োটেকের প্রস্তুত করা ডক-১ কফ সিরাপ সেবনের জেরে মধ্য এশিয়ার এই দেশটিতে শ্বাসকষ্টে ভুগে মৃত্যু হয়েছিল ৬৮ জন শিশুর। পরে পরীক্ষা করে সিরাপে ইথিলিন গ্লাইকোল নামের একটি রাসায়নিকের অতিমাত্রায় উপস্থিতি শনাক্ত করেছে উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়। শিশুদের মৃত্যুর জন্য এই রাসায়নিকটির অতিমাত্রায় উপস্থিতিই দায়ী।
ডক-১ সিরাপটি আমদানি করেছিল উজবেকিস্তানভিত্তিক কোম্পানি কুয়ারাম্যাক্স মেডিকেল এলএলসি। তবে উজবেকিস্তানের হলেও কুয়ারাম্যাক্স মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক একজন ভারতীয়। তার নাম- সিং রাঘবেন্দ্র।
যে ২৩ জনকে সাজা দিয়েছে আদালত, তাদের সবাই ডক-১ সিরাপটি আমদানির সঙ্গে জড়িত ছিলো। বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়েছে এই আসামীদের, সবচেয়ে দীর্ঘ কারাদ- প্রদান করা হয়েছে সিং রাঘবেন্দ্রকে- ২০ বছর। উজবেকিস্তান সরকারের যেসব কর্মকর্তা এই ওষুধটির লাইসেন্স প্রদান প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলো, তাদেরও দীর্ঘ মেয়াদে কারাদ- দেওয়া হয়েছে।
কারাদ-ের পাশাপাশি জরিমানাও করা হয়েছে আসামিদের। গত সোমবার রায়ে আদালত বলেছে, প্রত্যেক মৃত শিশুর পরিবারকে ৮০ হাজার ডলার করে ক্ষতিপূরণ দিতে হবে আসামিদের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাটোরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে শিশু মৃত্যুর ঘটনায় ভাঙচুর, চিকিৎসককে মারধর
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিকল্প জায়গায় আবাস করে দিতে পারলে সেটিই হবে স্থায়ী সমাধান: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধানমণ্ডি-গুলশান লেক সংস্কার নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্যা ও পাহাড় ধসে নিহত বেড়ে ৫১, পানিবন্দি ১০ লাখ ২২ হাজার
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিরিয়ায় প্রথম সংসদ অধিবেশনে ইতিহাসে ‘নতুন অধ্যায়ের’ আহ্বান প্রেসিডেন্ট শারার
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের মালিক খায়রুলের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা নয়, আপিল বিভাগের রায়
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকায় ২৪ ঘণ্টায় ১৭৫ মিলিমিটার বৃষ্টি, মৌসুমের রেকর্ড
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাহাড়ি ঢল: খুলে দেয়া হয়েছে মুহুরী প্রকল্পের ৪০ গেট
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)