পাঁচ বছরের সর্বোচ্চ পরিচালন ব্যয়:
ব্যয় সাশ্রয়ের পথে নেই সংস্কৃতি মন্ত্রণালয়
, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
অর্থের সংকটে থাকা অন্তর্র্বতী সরকার শুরু থেকেই ব্যয় সাশ্রয়ের নীতি গ্রহণ করে। সরকারের নেয়া নীতি অনুসরণ করে পরিচালন ব্যয় কমিয়েছে অনেক মন্ত্রণালয়। তবে সাশ্রয়ের এ নীতির বিপরীত চিত্র সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে।
অর্থের সংকটে থাকা অন্তর্র্বতী সরকার শুরু থেকেই ব্যয় সাশ্রয়ের নীতি গ্রহণ করে। সরকারের নেয়া নীতি অনুসরণ করে পরিচালন ব্যয় কমিয়েছে অনেক মন্ত্রণালয়। তবে সাশ্রয়ের এ নীতির বিপরীত চিত্র সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে। উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী দায়িত্ব নেয়ার পর বেড়েছে এ মন্ত্রণালয়ের পরিচালন ব্যয়।
অর্থ মন্ত্রণালয়ের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে সংস্কৃতি মন্ত্রণালয়ে যে পরিচালন ব্যয় হয়েছে, সেটি অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি। গত অর্থবছরে সংস্কৃতি মন্ত্রণালয়ের পরিচালন ব্যয় ছিল ৪১০ কোটি টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে পরিচালন খাতে ৩৯৩ কোটি টাকা ব্যয় করেছিল মন্ত্রণালয়টি। তারও আগে ২০২২-২৩ অর্থবছরে এ ব্যয় ছিল ৩৩৭ কোটি টাকা।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পরিচালন ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৮২৪ কোটি টাকা। এর মধ্যে ৪৮৭ কোটি টাকা ধরা হয়েছে পরিচালন ব্যয়। বাকি ৩৩৭ কোটি টাকা নির্ধারিত রয়েছে উন্নয়ন ব্যয় হিসেবে। অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মোট ব্যয় ছিল ১০৪ কোটি টাকা। এর মধ্যে সাড়ে ৯০ কোটি টাকা ব্যয় হয়েছে পরিচালন খাতে।
গত বছরের ১০ নভেম্বর অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেয় মোস্তফা সরয়ার ফারুকী। শপথ নেয়ার পর তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। সে হিসেবে উপদেষ্টা পদে সে এক বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী কয়েকদিন বাড়তে পারে যেসব নদীর পানি, জেনে নিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমস্যা থাকবেই, বসে থাকলে চলবে না: প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে থানা ঘেরাও
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্ট্রেলীয় পর্যটককে ধর্ষণচেষ্টা, ৩ আসামির ১০ বছরের কারাদণ্ড
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গা ক্যাম্পে একদিনেই ১৯৩ ভূমিধসে মৃত্যু ৮, নিরাপদ আশ্রয়ে ৪৮৯ পরিবার
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিনামূল্যের সরকারি বই ১০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)