ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে বড় আমানতকারীরাও
নিজস্ব প্রতিবেদক:
ব্যাংক খাতে আস্থার সংকট চরম পর্যায়ে পৌঁছেছে। এতদিন ছোট ও মধ্যম সারির আমানতকারীরা ব্যাংক ছেড়েছেন। তবে উদ্বেগের খবর হলোÑ এবার ব্যাংক ছাড়ছে কোটিপতি আমানতকারীরাও।
সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক থেকে চেক ফেরত দেয়ার মতো নজিরবিহীন ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে। এমনকি গ্রাহকের আমানতের টাকা কয়েক কিস্তিতে দেওয়া হচ্ছে কয়েকটি ব্যাংক থেকে। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। উল্টো অনিয়মে জর্জরিত ব্যাংককে নীতি ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যাংক একীভূতকরণ ভীতি। হাফ ডজন ব্যাংককে দুর্বল ঘোষণা করেছে খোদ নিয়ন্ত্রক সংস্থা। এসব ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন ছোট-বড় সব আমানতকারী। সার্বিক অবস্থায় পুরো ব্যাংক খাতে আস্থার সংকট প্রকট হয়েছে। ফলে এখন বড় আমানতকারীরাও টাকা তুলতে শুরু করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৪ সালের মার্চ পর্যন্ত ১ কোটি টাকার বেশি আমানত রয়েছে, এমন ব্যাংক হিসাবের সংখ্যা রয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৯০টি। কোটি টাকার ওপর এসব ব্যাংক হিসাবে মোট জমা আছে ৭ লাখ ৪০ হাজার ১৪৭ কোটি টাকা।
গত বছরের ডিসেম্বর পর্যন্ত ১ কোটি টাকার বেশি আমানতের ব্যাংক হিসাব ছিল ১ লাখ ১৬ হাজার ৯০৮টি। ওই সময় এসব ব্যাংক হিসাবে জমা ছিল ৭ লাখ ৪১ হাজার ৪৬২ কোটি টাকা। অর্থাৎ তিন মাসের ব্যবধানে কোটি টাকার ব্যাংক হিসাবের সংখ্যা কমেছে ১ হাজার ১৮। একই সময়ে এসব হিসাবের বিপরীতে জমা টাকার পরিমাণ কমেছে ১ হাজার ৩১৫ কোটি টাকা। দেশের ব্যাংক খাতের মোট আমানতের ৪৭.১০ শতাংশই জমা করেছেন কোটি টাকার হিসাবধারীরা।
নগদ অর্থ বেড়ে যাওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে, নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহে মানুষ ব্যাংকের সঞ্চয় ভেঙে ফেলছে। এ বিষয়ে জানতে চাইলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক সভাপতি মোহাম্মদ নূরুল আমিন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ব্যাংক থেকে সরকারের ঋণ বৃদ্ধির কারণে মানুষের খরচ বেড়েছে। দীর্ঘ সময় ধরে চলা উচ্চ মূল্যস্ফীতির চাপে ব্যাংকের সঞ্চয় ভেঙে খাচ্ছে মানুষ। সাধারণ আমানতকারীরা ব্যাংক থেকে টাকা তুললেও ব্যাংকে নতুন করে তেমন জমা দিচ্ছেন না। এতে ক্রমে বাড়ছে ব্যাংকবহির্ভূত টাকার পরিমাণ। এ ছাড়া মার্জারের খবরে ব্যাংকে টাকা রাখতে ভয় পাচ্ছেন আমানতকারীরা। ফলে ব্যাংক থেকে মানুষ সঞ্চয় ভেঙে ফেলছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।