ব্যাংক ও আবাসন খাতে ধস: ৪ লাখ কোটি ডলার হারিয়েছে চীনের আর্থিক খাত
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ব্যাংক ও আবাসন খাতে ধসের ফলে চীনের অর্থনীতি ব্যাপক সংকোচনের মুখে পড়েছে। বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হেম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্টের হিসাবে, ব্যাংক ও আবাসন খাতে ধসের ফলে চীনের আর্থিক খাতে লোকসানের পরিমাণ দাঁড়াবে ৪ লাখ কোটি ডলারে।
সম্প্রতি মার্কিন বিনিয়োগকারী কায়েল বেস চীনের আবাসন খাতের দুর্বলতাগুলো জানায়, সাম্প্রতিক বছরগুলোয় অধিকাংশ আবাসন প্রতিষ্ঠানের মালিক হতাশার চক্রে ঘুরপাক খাচ্ছে। কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ঋণখেলাপি হয়েছে। আবাসন খাতের প্রচুর নতুন বাড়ি ফাঁকা পড়ে আছে।
একজন সাবেক চীনা সরকারি কর্মকর্তা জানায়, একসময় চীনের লক্ষ্য ছিলো ৩০০ কোটি মানুষের আবাসন নিশ্চিত করা। এটাই এখন চীনের আবাসন খাতের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। অব্যবহৃত বাড়ি আবাসন খাতে বিপুল অর্থনৈতিক ক্ষতি বয়ে আনছে।
আবাসন খাতের এ ক্ষতি ব্যাংক খাতের ওপর বড় প্রভাব ফেলেছে। এরই মধ্যে চীনের স্থানীয় আবাসন খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে স্থানীয় সরকারের সংশ্লিষ্ট শাখা। এ খাতের আর্থিক মূল্য দাঁড়িয়েছে ১৩ লাখ কোটি ডলার। যদিও এ খাতের অধিকাংশ ঋণ এরই মধ্যে খেলাপি হয়ে গেছে, যা সামগ্রিক অর্থনীতিকে ‘ছোট’ করে দিয়েছে।
এক চীনা অর্থনীতিবিদ বলেছে, ‘আমরা মনে করি চীনা আবাসন খাত কমপক্ষে ৪ লাখ কোটি ডলার লোকসান করেছে। এটা ছিল স্থানীয় সরকারের অর্থনীতির চালিকাশক্তি। আমরা এখন পর্যন্ত জানতে পারিনি এ পতন কোথায় গিয়ে ঠেকবে। বর্তমানে চীনের ব্যাংক খাত নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)