ব্যাংকের লকারের ২ লাখের বেশি টাকা খেল উইপোকা!
, ২২শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ তাসি, ১৩৯০ শামসী সন , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০১ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ব্যাংকের লকারে আক্রমণ করল উইপোকা। সেখানে রাখা ২ লাখ ১৫ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৭২ হাজার টাকা) কেটেকুটে নষ্ট করে দিল।
এ ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের উদয়পুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। ওই ব্যাংকের একটি লকারে নিজের গচ্ছিত অর্থ রাখে সুনিতা মেহতা নামের এক গ্রাহক। সম্প্রতি সে ব্যাংকে গিয়ে নিজের সেই লকার খুলে মাথায় হাত।
টাকার ওপরে উইপোকা কিলবিল করছে। বান্ডিলগুলিও আর আগের অবস্থায় নেই। সেগুলো কেটেকুটে এমন অবস্থা হয়েছে যে আর ব্যবহারই করা যাবে না।
ইন্ডিয়া টুডেসহ ভারতের বিভিন্ন গণমাধ্যম জানায়, ফ্যাব্রিকের ব্যাগে রাখা ছিল ২ লাখ টাকা। যেখানে ১৫ হাজার টাকা রাখা হয়েছিল ব্যাগের বাইরে। সেই টাকা নিয়ে বাড়ি ফিরে আসে সুনিতা। আর ব্যাগে রাখা ২ লাখই গেল উইপোকার পেটে।
বিষয়টি ব্যাংক ম্যানেজমেন্টের গাফিলতি জানিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছে সুনীতা।
অভিযোগ বলা হয়, ব্যাংকে পোকামাকড় নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আর সেকারণে লকারে রাখা জিনিসপত্র নষ্ট হয়েছে। প্রায় ২০ থেকে ২৫টি লকারে উইপোকার আক্রমণ হয়ে থাকতে পারে। লকারে রাখা জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংকের দায়িত্ব।
ঘটনাটি জানাজানি হতেই গত জুমুয়াবার ওই ব্যাংকে গিয়ে জড়ো হন অন্যান্য সব গ্রাহকরা। তাদেরও একই অভিযোগ, ব্যাংকের গাফিলতির কারণেই এ ঘটনা ঘটেছে। তাছাড়া ব্যাংকে পেস্ট কন্ট্রোলেরও কোনো ব্যবস্থাও নেই। এমনিতে লকারে কোনো গ্রাহক টাকা রাখলে তার দায়িত্ব গ্রাহককেই নিতে হয়।
এদিকে লকারের চারপাশে কীটনাশক ছড়িয়ে দিয়েছে ব্যাংক ম্যানেজার এবং বাকি গ্রাহকদের তাদের লকার খুলে সবকিছু পরীক্ষা করে নিতেও অনুরোধ করেছে সে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৬ লাখ টন তেল কিনবে সরকার, সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধীদের ধরতে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে -র্যাব
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চৌর্যবৃত্তির অভিযোগ নিয়ে ফের তদন্ত কমিটি, ব্যক্তিগত আক্রোশের অভিযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা -প্রধানমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে-স্কেলে ১১-২০ গ্রেডে ভাতা বাড়ছে পাঁচ গুণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল -বাণিজ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদে ‘অশ্লীল’ উপমা, জামাত এমপির বক্তব্য এক্সপাঞ্জ করার নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে -স্বাস্থ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক’
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম ‘মুক্ত বাণিজ্য’ অঞ্চল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে ‘দুর্দশাগ্রস্ত ঋণ’ প্রায় ১১ লাখ কোটি টাকা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)