বৈশ্বিক কূটনৈতিক কেন্দ্রবিন্দুতে আসিয়ান: ৪০ দেশের পররাষ্ট্রমন্ত্রী এখন মালয়েশিয়ায়
, ১৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছানী, ১৩৯৩ শামসী সন , ১১ জুলাই, ২০২৫ খ্রি:, ২৭ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে ৫৮তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন (আসিয়ান মিনিস্ট্রিয়াল মিটিং-এ এমএম), যেখানে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, বাংলাদেশসহ প্রায় ৪০টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা অংশ নিয়েছে। বহুপাক্ষিক এই সম্মেলনকে কেন্দ্র করে মালয়েশিয়া বর্তমানে আঞ্চলিক ও বৈশ্বিক কূটনৈতিক তৎপরতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
দেশটির সরকারি নিউজ এজেন্সি বারনামাসহ প্রায় সবকটি গণমাধ্যম জানিয়েছে, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহামাদ হাসানের সভাপতিত্বে শুরু হওয়া এই সম্মেলনে দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ, অর্থনৈতিক অস্থিরতা, দক্ষিণ চীন সাগর ইস্যু এবং মিয়ানমারের চলমান সংকটকে অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী তার প্রথম এশিয়া সফরে এই সম্মেলনে অংশ নিয়েছে। সে চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হবে বলে জানানো হয়েছে। এই বৈঠকগুলিতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, বাণিজ্য যুদ্ধের আশঙ্কা এবং দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শুল্ক আরোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার না করে আন্তঃআঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের দিকে নজর দিতে হবে। এটি সাময়িক কোনো ঝড় নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্য এক নতুন বাস্তবতা। ” তিনি আসিয়ানভুক্ত দেশগুলোকে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।
এদিকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন।
বহুপাক্ষিক এই সম্মেলন ১২ জুলাই পর্যন্ত চলবে, যেখানে যৌথ ঘোষণা ও একাধিক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়া তার আসিয়ান চেয়ারম্যানশিপের সময় এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে একটি দৃঢ় অবস্থান তৈরি করতে চাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)