বেড়েছে সরিষা চাষ: দিনাজপুরে সোয়া কোটি লিটার সরিষা তেল উৎপাদনের আশা
, ২৬শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ তাসি, ১৩৯০ শামসী সন , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৪ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
দিনাজপুর সংবাদদাতা:
চলতি মৌসুমে দিনাজপুরে গত বছরের চেয়ে ৬ হাজার ৬৪০ হেক্টর জমিতে বেশি সরিষা চাষ হয়েছে। জেলায় উৎপাদিত সরিষা থেকে এবার ১ কোটি ১৮ লাখ লিটার ভোজ্যতেল উৎপাদন হবে।
বাজারে ভোজ্যতেলের দাম নিয়ে অস্থিরতা শুরুর পর ধানের জেলায় কৃষকরা সরকারি সহায়তা এবং ব্যক্তিগত উদ্যোগে তেলজাতীয় সরিষার ব্যাপক চাষ করেছেন।
সরিষার ফলনে কৃষক এবং কৃষি বিভাগ উভয়েই বেশ খুশি। এভাবে সরিষার চাষ হলে ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমে আসবে।
দিনাজপুরের প্রধান ফসল ধান হলেও এ জেলায় লিচু, কয়লা, পাথর, মধু উৎপাদন হয়। এবার দিনাজপুর জেলায় ব্যাপক হারে সরিষার চাষ হয়েছে। দিনাজপুরে ২২ হাজার ৭৪০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে ৬ হাজার ৬৪০ হেক্টর বেশি।
বিরল উপজেলার বাজনাহার গ্রামের কৃষক ওয়াহেদুল আলম জানান, তিনি চার বিঘা জমিতে সরিষার চাষ করেছেন। এক বিঘা জমিতে খরচ হয়েছে সাড়ে ১০ হাজার টাকা। ফলন ভালো হয়েছে। তিনি সরিষা কাটা ও মাড়াই শুরু করেছেন। বিঘাপ্রতি আট থেকে ৯ মণ করে সরিষা পাবেন। বর্তমান বাজার অনুযায়ী সরিষা বিক্রি করলে প্রতি বিঘার সরিষা ২৫ হাজার টাকায় বিক্রি হবে। এতে তার বিঘাপ্রতি লাভ হবে ১৪ থেকে ১৫ হাজার টাকা। বাড়তি আয়ের পাশাপাশি পরিবারের ভোজ্যতেলের চাহিদাও মিটবে। আগামী বছর আরও বেশি সরিষা চাষ করবেন বলেও জানান তিনি।
তেল প্রস্তুতকারক ও কৃষি বিভাগের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৯ হাজার ৪৯২ মেট্রিক টন সরিষা দিয়ে প্রায় ১ কোটি ১৮ লাখ লিটার ভোজ্যতেল উৎপাদন করা সম্ভব।
দিনাজপুরের মা ওয়েল কারখানার মালিক নন্দ শাহা জানায়, প্রতি মণ (৪০ কেজি) সরিষা থেকে তেল পাওয়া যায় ১৬ লিটার। অর্থাৎ এক মেট্রিক টন সরিষা থেকে তেল উৎপাদন হয় ৪০০ লিটার। সে হিসাব অনুযায়ী ২৯ হাজার ৪৯২ মেট্রিক টন সরিষায় তেল উৎপাদন হবে ১ কোটি ১৭ লাখ ৯৬ হাজার ৮০০ লিটার।
দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহম্মদ নুরুজ্জামান বলেন, ভোজ্যতেলের চাহিদা মেটানোর পাশাপাশি আর্থিকভাবে লাভবান করতে কৃষকদের এবার সরিষা আবাদে উৎসাহিত করা হয়েছে। ৪৩ হাজার কেজি সরিষার বীজ বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। সেইসঙ্গে সাড়ে ৪৩ হাজার কৃষককে বিনামূল্যে সারও দেওয়া হয়েছে।
তিনি বলেন, দিনাজপুরে গত বছর ১৬ হাজার ১০০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিল। এবার তা বেড়ে ২২ হাজার ৭৪০ হেক্টরে দাঁড়িয়েছে। এই জমিতে এবার ২৯ হাজার ৪৯২ মেট্রিক টন সরিষা উৎপাদন হয়েছে।
উপ-পরিচালক নুরুজ্জামান জানান, সরিষা থেকে তেল পাওয়া যায়, ৪০ থেকে ৪৫ শতাংশ। সে হিসাবে ২৯ হাজার ৪৯২ মেট্রিক টন সরিষায় ভোজ্যতেল উৎপাদন হবে ১১ হাজার ৭৯৬ মেট্রিক টন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাবি স্টেশন সংস্কার, ট্রেনের স্টপেজসহ ৫ দফা দাবি শিক্ষার্থীদের
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: নৌপরিবহনমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গুলশান-বনানী থানায় নতুন ওসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক এমপি জাফর আলম কারাগারে
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, দেশজুড়ে ৫ দিন বৃষ্টিপাতের আভাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চলতি বছর এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৫
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)