বেড়েছে বেকারত্ব: দখলদারদের অর্থনীতির ভবিষ্যত অন্ধকার
সন্ত্রাসবাদী ইসরাইলের অর্থনীতি বিষয়ক একটি পত্রিকা একথা স্বীকার করেছে যে, গাজা যুদ্ধ তেল আবিবের অর্থনীতির ওপর ভয়ঙ্কর নেতিবাচক প্রভাব ফেলেছে।
বিষয়টি এমন অবস্থায় পৌঁছেছে যে, এই যুদ্ধ শেষ হওয়ার বহু বছর পরও ইসরাইলের সন্ত্রাসবাদী সরকারের পক্ষে অর্থনৈতিক দুরবস্থা মোকাবিলা করা সম্ভব হবে না।
দি মার্কার পত্রিকার প্রতিবেদনে ইসরাইলের চলমান গাজা যুদ্ধের প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে: গত এক বছরে ইসরাইলে বেকারত্বের হার ব্যাপকভাবে বেড়ে গেছে এবং এই পরিস্থিতির আরো অবনতি হবে।
দি মার্কার পত্রিকার খবরে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দক্ষিণ লেবাননে সে যুদ্ধের বিস্তারের ফলে পরস্থিতির আরো অবনতি হয়েছে।
এই ইসরাইলি দৈনিকটির ভাষ্যমতে, ২০২৪ সালের নতুন ইসরাইলি কোম্পানি খোলার সংখ্যা বিগত বছরের একই সময়ের তুলনায় মারাত্মকভাবে কমে গেছে।
ইসরাইলি দৈনিকটি ব্যাংক ঋণে সুদের উচ্চহারের কথা জানিয়ে বলেছে, এই হার কমারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ব্যাংকগুলো ঋণ দেয়ার কোনো আগ্রহ দেখাচ্ছে না; কাজেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মালিকেরা ঋণ পাচ্ছে না এবং তাদের আয় মারাত্মভাবে কমে গেছে।
দৈনিকটির ভাষায়, অন্তত ৬০ হাজার ইসরাইলি তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কাজেই তাদের পক্ষে নতুন কোনো ব্যবসায়িক প্রকল্পে হাত দেয়া সম্ভব হবে না।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।