বেড়েছে তরমুজ চাষ, ভালো বিক্রির আশা কৃষকের
, ১০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ মার্চ, ২০২৩ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
চলতি মৌসুমে ফেনীর সোনাগাজী উপকূলীয় চরাঞ্চলে গ্রীষ্মকালীন ফল তরমুজ ৫৭০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। এতে কৃষকের আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ কোটি টাকা। এ তথ্য জানিয়েছেন সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদার। তিনি জানান, গত মৌসুমে ২৬ কোটি টাকার তরমুজ বিক্রি করা হয়েছিল। এবার ৫০ কোটির বেশি বিক্রি হবে বলে কৃষি বিভাগ আশা করছে।
দক্ষিণ চর দরবেশের কৃষক মাইন উদ্দিন জানান, গত বছর ৯ একর জমির তরমুজ বিক্রি করে ১১ লাখ টাকা পেয়েছেন। এ বছর আবাদের পরিমাণ বাড়িয়ে ১৫ একর জমিতে ঠেকেছে। তিনি বলেন, ‘দাম থাকলে তরমুজে ব্যাপক লাভ। এবার মানুষ তরমুজের পেছনে উঠেপড়ে লেগেছে। কোথাও কোনো জমি ফাঁকা থাকছে না। লাখোপতি হওয়ার আশায় সবাই নেমেছেন।’
কৃষকরা জানান, আমন ধানের বীজ বোনা থেকে শুরু করে ফসল ঘরে তুলতে ৬ মাস সময় লাগে। প্রতি বিঘা আমন উৎপাদনে ১০-১২ হাজার টাকা খরচ হয়। এক বিঘা জমির ধান বিক্রি হয় সর্বোচ্চ ২০ হাজার টাকায়। সে ক্ষেত্রে প্রতি বিঘায় আমন আবাদে লাভ হয় সর্বোচ্চ ৮-৯ হাজার টাকা। অন্যদিকে তরমুজে ফসল সংগ্রহ পর্যন্ত সময় লাগে সর্বোচ্চ আড়াই মাস। প্রতি বিঘায় খরচ হয় ১৪-১৫ হাজার টাকা। এতে তরমুজ বিক্রি হয় ৫০ হাজার থেকে দেড় লাখ টাকায। যদিও এবার খরচ কিছুটা বাড়বে।
এদিকে সোনাগাজী অঞ্চলের তরমুজ যাচ্ছে বিভিন্ন জেলায়। তরমুজ চাষী মুহম্মদ সেলিম ও জহিরউদ্দিন জানান, এখান থেকে তরমুজ সরাসরি ফেনী শহর, চট্টগ্রামের ফলমন্ডি, ফিরিঙ্গী বাজার, চকরিয়া, পটিয়া, সাতকানিয়া যায়। সেখানকার আড়তদাররা তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে সরবরাহ করেন। তারা বলেন, ‘আমরা নোয়াখালীর সুবর্ণচরের বাসিন্দা। এ এলাকায় দীর্ঘ ৩-৪ বছর ধরে তরমুজ আবাদ করে আসছি।’
আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য মুহম্মদ শামীম বলেন, ‘এই মৌসুমে আমরা ১৪ জন মিলে দেড়শ একর জমিতে তরমুজ চাষ শুরু করেছি। জমির মালিকদের কাছ থেকে ৩ মাসের জন্য শতক প্রতি ১০০ টাকা করে লিজ নিই। পুরো জমিই এক ক্ষেত। ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে আমরা এ চাষাবাদ শুরু করেছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)