বেড়েছে গাজা-ইসরাইল যুদ্ধের বিস্তৃতি: ইরানে গুরুত্বপূর্ণ সফরে এসেছেন ইরাকের প্রধানমন্ত্রী
, ২২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ সাদিস ১৩৯১ শামসী সন , ০৭ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২২ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ইরাকের প্রধানমন্ত্রী মুহাম্মদ শিয়া আল-সুদানি সরকারি সফরে ইরানে এসেছেন। ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রতিরোধ সংগঠনগুলোর সঙ্গে যখন ইহুদিবাদী দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের সংঘাত আরো বেড়েছে তখন তিনি ইরান সফরে এলেন। তেহরানে অবস্থানকালে তিনি ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল রয়েছে। প্রতিনিধিদলটি নিয়ে আল-সুদানি গতকাল (সোমবার) সকালে রাজধানী তেহরানে পৌঁছান এবং ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তাকে তেহরানের সাদাতাবাদের সাংস্কৃতিক ও ঐতিহাসিক কমপ্লেক্সে স্বাগত জানান। এ সময় শিয়া আল-সুদানিকে গার্ড অব অনার দেয়া হয়।
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ইরাকি প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে এবং পরে দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
ইরান সফরে আসার আগে ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে গত রবিবার ইরাকের রাজধানী বাগদাদে সাক্ষাৎ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। কোনো ঘোষণা ছাড়াই সে গত রোববার বাগদাদ সফর করে।
সফরের সময় সে সাংবাদিকদের বলে, তার দেশ ইরানের সঙ্গে সংঘাত চায় না, কিন্তু বিশেষ করে ইরান ও সিরিয়ায় অবস্থানরত মার্কিন নাগরিকদের রক্ষার অঙ্গীকার ব্যক্ত করে। এর মধ্য দিয়ে সে মূলত ইরাক ও সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের রক্ষা করার কথা বলেছে।
গত ৭ অক্টোবর থেকে গাজা-ইসরাইল যুদ্ধ শুরুর পর দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের বর্বরতা ও গণহত্যার প্রতি প্রকাশ্য সমর্থন দিয়েছে আমেরিকা। তবে ইরান বলেছে, গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে এবং দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের প্রতি আমেরিকার মদদ অব্যাহত থাকলে মার্কিন স্বার্থে প্রচ- আঘাত করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












