বেতন দেওয়ার দিন কারখানায় তালা দিয়ে পালালেন মালিক, শ্রমিকদের বিক্ষোভ
, ২৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ আশির, ১৩৯৩ শামসী সন , ১৮ মার্চ, ২০২৬ খ্রি:, ০৪ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
ঈদের ছুটি শুরুর আগের দিন চট্টগ্রামে একটি পোশাক কারখানায় বকেয়া বেতন না দিয়ে মালিক পালিয়ে যাওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নগরীর অলঙ্কার মোড় এলাকায় ‘জায় ফ্যাশন’ কারখানায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার (১৮ মার্চ) থেকে ঈদের ছুটি শুরু হবে কারখানায়। তার আগের দিন শেষ কর্মদিবস গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখেন কারখানার মূল ফটকে তালা ঝুলছে। মালিক কিংবা কোনও কর্মকর্তাকে না দেখে শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন। ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও কোনও ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে কারখানার সামনের সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় যানজট। এতে যাত্রী ও যানবাহন চালকরা ভোগান্তিতে পড়েন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। ঈদের আগে আজ সব পাওনা বুঝিয়ে দেওয়ার কথা ছিল তাদের। কিন্তু কাল রাতে কিংবা সকালে কারখানায় তালা দিয়ে মালিক পালিয়ে গেছেন। ঈদে বেতন-বোনাস না পেয়ে তারা চরম সংকটে পড়েছেন। কীভাবে ঈদ করবেন, বুঝতে পারছেন না তারা। তাদের দাবি, বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
সড়ক অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়ক থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নেন।
শিল্প পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘কারখানাটিতে প্রায় ১০০ শ্রমিক কাজ করেন। অতীতেও বেতন-ভাতা নিয়ে সমস্যা হয়েছিল। মালিক জামাল হোসেন কারখানায় তালা দিয়ে পালিয়ে গেছেন, এমনকি তার বাসাও তালাবদ্ধ পাওয়া গেছে। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট বায়ারদের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের প্রায় ৫০ শতাংশ বেতন পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। বাকি অর্থ ঈদের পর পরিশোধ করা হবে বলে জানানো হয়েছে। শ্রমিকরা আপাতত তা মেনে নিয়েছেন।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উপকূল হারিয়ে বস্তিতে ঠাঁই, খুলনায় বাড়ছে বাস্তুচ্যুতদের দীর্ঘশ্বাস
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বৃহস্পতিবার দেশের যেসব এলাকায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লাফিয়ে বেড়ে বিশ্ববাজারে সাত সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
খাল ও চর ইজারার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা বন কর্মকতা!
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুদ্ধবিরতিকালে সামরিক সক্ষমতা আরও জোরদার, ড্রোনের উৎপাদন ৩ গুণ বাড়িয়েছে ইরান
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভাতার টাকা মেরে খান সমাজসেবা কর্মকর্তা, ভাগ পান চেয়ারম্যান-মেম্বারও!
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজের মাঝ বরাবর করিডোর চালুর লক্ষ্যে ইরান-ওমান আলোচনা, সমঝোতা কাছাকাছি
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ ঘিরে নতুন সমঝোতা চুক্তির খসড়া করছে যুক্তরাষ্ট্র-ইরান
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়া থেকে ছোড়া ২৪ ক্ষেপণাস্ত্রের সবকটিই বাধা ছাড়াই আঘাত হানল কিয়েভে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাইয়ের কৃতিত্ব নেয়ার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












