বেক্সিমকোর বন্ধ কারখানা চালুর উদ্যোগ, ২৩ মিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগের প্রস্তাব
, ০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
ব্যাংক ঋণের বড় বোঝা ও দীর্ঘদিনের বন্ধ কার্যক্রমের মধ্যে বেক্সিমকো গ্রুপের একটি কারখানা নতুন ব্যবসায়িক মডেলে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগে ব্রিটিশ ও চীনা দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোট ২৩ মিলিয়ন ডলার বা ২ কোটি ৩০ লাখ ডলার বিনিয়োগের প্রস্তাব এসেছে। প্রয়োজনীয় সরকারি অনুমোদন পাওয়া গেলে আগামী বছরের এপ্রিলেই কারখানাটিতে পুনরায় উৎপাদন শুরু হতে পারে।
গাজীপুরের কাশিমপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বন্ধ থাকা ১৬টি তৈরি পোশাক ও টেক্সটাইল ইউনিটের মধ্যে প্রথমে ‘প্রিফিক্স ফ্যাশনস লিমিটেড’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত বিনিয়োগে অর্থায়ন করবে ব্রিটিশ প্রতিষ্ঠান ‘চার্টার এইচসিপি লিমিটেড’ এবং চীনা প্রতিষ্ঠান ‘বেস্টিং লিমিটেড’। পুরো উদ্যোগে অ্যাসেট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে জাপানি-বাংলাদেশি যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান ‘রিভাইভাল গ্লোবাল’।
এ উদ্যোগের অগ্রগতি নিয়ে আগামী ১১ অক্টোবর বিনিয়োগ সুবিধা প্রদানকারী শীর্ষ সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বেক্সিমকো ও রিভাইভাল গ্লোবালের কর্মকর্তাদের। এরপর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে প্রিফিক্স ফ্যাশনস চালুর প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হবে।
বেক্সিমকো গ্রুপের কারখানাগুলো ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার মুখে পড়ে। এর পর শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে ব্যর্থতার প্রেক্ষাপটে ২০২৫ সালের মার্চে অন্তর্বর্তী সরকার কারখানাগুলো বন্ধ ঘোষণা করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: ‘ভয়াবহ পরিণামের জন্য সরকার দায়ী থাকবে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাংলাদেশি’ দাবি করে আসামে ১৭ জন গ্রেপ্তার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)