বৃষ্টি চলতে পারে সপ্তাহজুড়ে
রাজধানী ঢাকাসহ সারা দেশে আগামী সপ্তাহজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতর বলছে, শনিবার বৃষ্টি কিছুটা কমলেও রোব ও সোমবার (১০ থেকে ১১ সেপ্টেম্বর) আবারও বৃষ্টিপাত বাড়বে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়েছে, রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আগামীকাল শনিবার বৃষ্টি কিছুটা কমবে। তবে পরে আবার বাড়তে পারে।
জুমুয়াবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সন্দ্বীপে সর্বোচ্চ ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, ডিমলা, নেত্রকোনা, রাঙামাটি, চাঁদপুর, কক্সবাজার, টেকনাফ, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে।
বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে, ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। জুমুয়াবার কুতুবদিয়ায় সর্বনিম্ন ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আজ ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন
সব ›
সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
কয়েক দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস
-যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ডিগ্রি সেলসিয়াস
আজ রোববার দিনের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি
দেশজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
দিনে বাড়লেও রাতের তাপমাত্রা কমতে পারে
আল ইহসান ডেস্ক: সারা দেশে দিনের তাপমাত্রা বাড়লেও কমতে পারে রাতে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার (২৩ মার্চ) এমন প…
বৃষ্টির সম্ভাবনা, তবে গরম কমবে না
দুদিন রাতের তাপমাত্রা কমবে
তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
ঢাকাসহ আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা
শীতের বিদায়, আগামী ২ দিন যেমন থাকবে আবহাওয়া
আগামী দুই দিন আবহাওয়া কেমন থাকবে?
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।