বুড়িগঙ্গা-তুরাগসহ ঢাকার নদী দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
, ২৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ রবি, ১৩৯৪ শামসী সন , ০৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৩ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নদীর নাব্যতা ও পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বাংলাদেশ সচিবালয়ে ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, নাব্যতা ও পানির প্রবাহ নিশ্চিত করা এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
সভায় প্রধানমন্ত্রী এ পর্যন্ত নেওয়া পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে যথাযথ সমন্বয় নিশ্চিত করে কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেন।
সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ^রী, বালু ও শীতলক্ষ্যা নদীর দূষণ নিয়ন্ত্রণ এবং এসব নদীর সঙ্গে সংযুক্ত খাল ও ড্রেন থেকে বর্জ্য অপসারণের বিষয়গুলো পর্যালোচনা করা হয়।
এ ছাড়া নদ-নদীর নাব্যতা বজায় রাখা, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং ঢাকার চারপাশে বিদ্যমান বৃত্তাকার নৌপথের উন্নয়নসংক্রান্ত কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, নিজেদের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে। এ ক্ষেত্রে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, নদী ও পরিবেশ রক্ষায় ব্যক্তিগত দায়িত্ববোধও গুরুত্বপূর্ণ। সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হলে ঢাকার চারপাশের নদীগুলোকে দূষণমুক্ত করার উদ্যোগ আরও কার্যকর হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদন্ডের তথ্য চাইলো ঢাকা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১ টাকায় বিক্রি হচ্ছে ৪ পিস কদু!
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ এখন মুদিপণ্য
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভোক্তার ব্যয় বাড়ার পেছনে দায় কার?
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত থেকে আসা ১৩৫ টন চালে বিষাক্ত ও ক্ষতিকর উপাদান
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে বিলীন ৫০০ বিঘা জমি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাজেকে সেনাবাহিনীর উপর হামলা করেছে উপজাতি সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার সংকট নিরসনে মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধান
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাজধানীতে শিশুসহ একাধিক পথচারী কুকুরের কামড়ে আহত
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১১ বছর বয়সী শিশু গৃহকর্মীর উপর চলতো অমানবিক নির্যাতন
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রহস্যঘেরা মাদক আড্ডায় গ্রেপ্তার ওরা কারা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












