বিস্ফোরণের শঙ্কায় ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৪ মে, ২০২৬ খ্রি:, ১০ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিস্ফোরণের শঙ্কায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের গার্ডেন গ্রোভ শহরে প্রায় ৪০ হাজার অধিবাসীকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। একটি মহাকাশ শিল্পপ্রতিষ্ঠানে রাসায়নিকভর্তি ট্যাংক সংকটাপন্ন অবস্থায় পৌঁছানোর পর গত জুমুয়াবার (২২ মে) এই নির্দেশ জারি করে স্থানীয় প্রশাসন।
লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণে অবস্থিত গার্ডেন গ্রোভ শহরের ‘জেকেএন অ্যারোস্পেস’ নামে একটি কারখানায় এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। কারখানাটি বাণিজ্যিক ও সামরিক বিমানের ইঞ্জিন এবং ল্যান্ডিং গিয়ার তৈরি করে।
অরেঞ্জ কাউন্টি ফায়ার অথোরিটির তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার প্রথম ওই কারখানার একটি ট্যাংকে লিক (ছিদ্র) শনাক্ত হয়। প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত ‘মিথাইল মেথাক্রাইলেট’ নামে অত্যন্ত ঝুঁকিপূর্ণ রাসায়নিক ছিল ৩৪ হাজার গ্যালন ধারণক্ষমতার ট্যাংকটিতে। পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।
কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে সরাসরি কোনো গ্যাস নির্গমন না হলেও ট্যাংকটি চরম ‘সংকট’ অবস্থায় রয়েছে এবং একে সুরক্ষিত করা অসম্ভব হয়ে পড়েছে।
অরেঞ্জ কাউন্টি ফায়ার অথোরিটির ডিভিশন প্রধান কোভি বলেছে, আমাদের সামনে এখন কেবল দুটি পথ খোলা আছে। প্রথমত, ট্যাংকটি বিকল হয়ে পার্কিং লটে প্রায় ছয় থেকে সাত হাজার গ্যালন মারাত্মক রাসায়নিক ছড়িয়ে পড়তে পারে। দ্বিতীয়ত, ট্যাংকটির ভেতরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গিয়ে (থার্মাল রানঅ্যাওয়ে) এটি বিস্ফোরিত হতে পারে। আর এমনটি হলে পাশে থাকা জ্বালানি ও রাসায়নিকের অন্য ট্যাংকগুলোতেও আগুন ধরে যাবে।
এই বিপদ সংকেতের পর আশপাশের এলাকার ৪০ হাজার মানুষকে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতির ভয়াবহতার কারণে স্থানীয় এক ডজনেরও বেশি স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। গার্ডেন গ্রোভ ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট জানিয়েছে, সতর্কতা হিসেবে সংলগ্ন এলাকার স্কুলগুলোর বাইরের সব ধরনের কার্যক্রম বাতিল করা হয়েছে।
প্লাস্টিক ও বিভিন্ন শিল্পোৎপাদনে ব্যবহৃত এই রাসায়নিকটি মানুষের শ^াসতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিএ) মতে, স্বল্প সময়ের জন্য এই রাসায়নিকের সংস্পর্শে এলে ত্বক ও চোখে তীব্র জ্বালাপোড়া এবং শ^াসকষ্ট হতে পারে।
বর্তমানে ওই ট্যাংকে প্রায় সাত হাজার গ্যালন রাসায়নিক রয়েছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বাসিন্দারা কবে নাগাদ ঘরে ফিরতে পারবে, তা এখনো অনিশ্চিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানে ব্যর্থতা: দুই শীর্ষ কর্মকর্তার চাকরিচ্যুতি
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দখলদারদের কোটি কোটি ডলার অর্থব্যয়ে নির্মিত বহু ড্রোন সহজেই বিধ্বস্ত ও ধ্বংস করেছেন যোদ্ধারা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের ফসফরাস বোমা নিক্ষেপ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভাড়াটে খুনি’ হিসেবে কিশোরদের ব্যবহারের অভিনব সংযোগ ইউরোপে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, শিশুসহ অপহৃত ৫২
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজাদ কাশ্মিরের প্রতিবেদন নিয়ে বিতর্ক : পাকিস্তানে আলজাজিরা নিষিদ্ধ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গুয়াতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের তীব্রতা বৃদ্ধি, বসতি খালি করার নির্দেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, হাজার হাজার বাড়ি-ঘর পুড়ে ছাই
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, দুইজনকে ফাঁসি দিলো ইরান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












