বিসিএস প্রশ্নে মুক্তিযুদ্ধকে বলা হলো ‘প্রতিরোধ যুদ্ধ’
, ১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৬ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) করা প্রশ্নে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে ‘প্রতিরোধ যুদ্ধ’ বলে সম্বোধন করা হয়েছে। এ ছাড়া ওই প্রশ্নে পাকিস্তানি বাহিনীকে বলা হয়েছে ‘দখলদার বাহিনী’। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে চলছে সমালোচনা। তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেয়নি পিএসসি।
গত ২৭ নভেম্বর শুরু হয়েছে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা। গত বুধবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ বিষয়াবলি’ বিষয়ের পরীক্ষা। ‘বাংলাদেশ বিষয়াবলি’ বিষয়ের ‘মহানন্দা’ সেটের প্রশ্নে মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানি বাহিনীকে অন্যভাবে উপস্থাপন করতে দেখা গেছে।
ওই প্রশ্নের ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে, ‘১৯৭১ সালের মার্চ-এপ্রিল মাসে বাংলাদেশের বিভিন্ন স্থানে দখলদার বাহিনীর বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিরোধ যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দিন।
পরীক্ষার পর প্রশ্নে এমন শব্দচয়ন নিয়ে সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই।
তন্ময় হাবিব নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘মুক্তিযুদ্ধ শব্দে খুব অ্যালার্জি! ভবিষ্যতে হয়তো লেখা হবে, ভারত-পাকিস্তান যুদ্ধ। হয়তো আমাদের জীবদ্দশাতেই সেই প্রশ্নপত্র দেখব।’
১৯৭১ সালে প্রতিরোধ যুদ্ধ হয়েছিল নাকি? এমন প্রশ্ন রাখেন ইফতেখার মাশরুর গালিব নামের একজন।
এম শাহজালাল পারভেজ নামের একজন ফেসবুক ব্যবহারকারী প্রশ্নের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘১৯৭১ সালের মার্চ মাসে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের সব শ্রেণির মানুষ সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু করেছিল। ২০২৫ সালে পাকিস্তানি হানাদার বাহিনীকে দখলদার বাহিনী এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ বলে কেন প্রচার করা হচ্ছে? ভুলে যাবেন না নিজের জন্ম নিয়ে যদি প্রশ্ন তোলেন, তাহলে মানুষ আপনাকে বেজন্মা বলবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইয়াবাসহ আটক, ‘সহজ ধারায়’ আদালতে তোলার আশ্বাসে টাকা নেয় এসআই
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যুৎবিহীন ৮ ঘণ্টা, খামারের ৪০০ মুরগির মৃত্যুতে উদ্যোক্তার মাথায় হাত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হানাদার বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢামেকের ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৮ বছর ধরে বন্ধ রূপসা-বাগেরহাট রেলপথ চালুর দাবি
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ‘পুরোপুরি ব্যর্থ’ -ইরানি জেনারেল হাসান
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রেও বাংলাদেশের পেয়ারা রপ্তানির সুযোগ রয়েছে -মার্কিন রাষ্ট্রদূত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে বাংলাদেশের ক্ষতি প্রায় ৪ বিলিয়ন ডলার -ফখরুল
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কর্নেল (অব.) অলি আহমেদ ১১ দলের রাষ্ট্রপতি প্রার্থী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দণ্ডিত আসামিদের সব তথ্য ডিজিটালাইজেশন প্রশ্নে হাইকোর্টের রুল
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)