বিশ্বে খাদ্যের দাম দুই বছরের মধ্যে সর্বনিম্ন -এফএও
, ২৪ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ রবি’ ১৩৯১ শামসী সন , ১০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৭ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
২০২১ সালের মার্চের পর জাতিসংঘের খাদ্য সূচক সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। কিন্তু, ভারতের রপ্তানি বন্ধের কারণে চালের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে।
বিশ্বের প্রধান খাদ্যপণ্যগুলোর দাম গত দুই বছরেরও বেশি সময়ের মধ্যে এখন সর্বনিম্ন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আগস্টের সূচক এমন তথ্যই জানাচ্ছে।
সংস্থাটির খাদ্য মূল্যসূচক আগস্টে ১২১.৪-এ নেমে এসেছে, যা গত মাসে ছিল ১২৪ পয়েন্ট। ২০২১ সালে মার্চের পর এই সূচক এতটা আর কমেনি।
এর আগে ২০২২ সালের মার্চে খাদ্য সূচক সর্বকালের রেকর্ড ছুঁয়েছিল। সেই তুলনায় আগস্টে সার্বিক সূচক ২৪ শতাংশ কমেছে। দুগ্ধজাত পণ্য, তেলবীজ, মাংস, দানাজাতীয় খাদ্যপণ্যসহ প্রায় সব ধরনের খাবারের দামই কমেছে। ইউক্রেন-রাশিয়ার মধ্যে শস্যচুক্তি বাতিল হওয়ার পরও গম বা ভুট্টার বাজারে তার নেতিবাচক প্রভাব পড়েনি। ব্রাজিলের উদ্বৃত্ত উৎপাদন ও যুক্তরাষ্ট্রে ফসল তোলার সময় ঘনিয়ে আসায় এই দুই খাদ্যের দামই কমেছে। ভোজ্যতেলের দাম কমেছে তিন.এক শতাংশ। আর দুগ্ধজাত পণ্যের দাম চার শতাংশ কমেছে।
চালের বাজার অবশ্য ব্যতিক্রম। ভারতের রপ্তানি বন্ধের ঘোষণায় বিশ্ববাজারে পণ্যটির দাম ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জুলাইয়ের তুলনায় আগস্টে চালের দাম ১০ শতাংশ বেড়েছে। এক.তিন শতাংশ দাম বেড়েছে চিনির। আগের বছরের তুলনায় চিনির দাম বৃদ্ধির হার ৩৪ শতাংশে ঠেকেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্যাস সংকট: ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা বন্ধ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরাকান আর্মির হাতে বন্দি ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাঙামাটিতে এনসিপির ৭ নেতার পদত্যাগ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাস্তা থেকে ইট লুট, জামাত নেতাসহ আটক ৬
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ -রাষ্ট্রপতি
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘কূটনীতিকদের কাছে এনসিপির বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপিতে পুনর্গঠন ঈদের পরেই
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘পুলিশ সদস্যদের জীবনে নৈতিকতা ও সদাচরণ গড়ে তুলতে হবে’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পেট্রোল পাম্পে জ্বালানিমন্ত্রী, বাইকচালকদের বললেন- ‘অস্থির হয়েন না’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্তপ্ত হতে পারে সংসদের প্রথম অধিবেশন
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)