বিএনপিতে পুনর্গঠন ঈদের পরেই
, ১৭ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ আশির, ১৩৯৩ শামসী সন , ০৭ মার্চ, ২০২৬ খ্রি:, ২২ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ঈদুল ফিতরের পরপরই সারা দেশে ব্যাপক পুনর্গঠন কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
জানা গেছে, আসন্ন ঈদের পর বিএনপির জাতীয় কাউন্সিলের প্রস্তুতি শুরু করা হবে। জাতীয় কাউন্সিল আয়োজনের মাধ্যমে নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত হবে দলটির নতুন কেন্দ্রীয় কমিটি। সরকারে স্থান না পাওয়া নেতাদের দেওয়া হবে গুরুত্বপূর্ণ পদ। তবে জাতীয় কাউন্সিলের আগে সারা দেশে দলের সর্বস্তরের কমিটিগুলোর মধ্যে যেগুলো এখনই মেয়াদোত্তীর্ণ, সেগুলো দ্রুত পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দলের কয়েকজন সিনিয়র নেতা ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে এসব কমিটি পুনর্গঠনের কাজ তদারকি করবেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করলেও দলীয় কর্মকা- যাতে মন্থর হয়ে না পড়ে সেজন্য তৎপর রয়েছে বিএনপি হাইকমান্ড। তাই আসন্ন ঈদের পর জাতীয় কাউন্সিলের জন্য প্রস্তুতি চলছে। এর আগে দ্রুততম সময়ের মধ্যে সারা দেশের সকল জেলা-উপজেলা, পৌরসভাসহ সব ইউনিটের কমিটি পুনর্গঠনের কাজ শেষ হয়ে যাবে। এ ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক ও মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নতুন নেতৃত্ব বাছাই করা হবে। সেই লক্ষ্যেই প্রস্তুতি চলছে। রাজধানীসহ সারা দেশের অঙ্গসংগঠনগুলোর অনেক কমিটি নেই, অনেক কমিটি মেয়াদ উত্তীর্ণ। এসব কমিটিও দ্রুত পুনর্গঠন করা হবে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, খুব শিগগিরই দলের পুনর্গঠন কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে সংসদ অধিবেশন শুরু হবে। সেই অধিবেশনে করণীয় নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন নেতারা। এরপরই দলের সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম শুরু হবে। সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে অত্যন্ত পরিকল্পিতভাবে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে। সেক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত নেতারা দলের চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী দৃশ্যমান উদ্যোগ নেবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় শক্তিশালী ঝড় ও বন্যা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সবচেয়ে বড় দাবানলে জ্বলছে বেলজিয়াম, পরবর্তী লক্ষ্য জার্মানি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












