বিশ্ববাজারে কমেছে নিত্যপণ্যের দাম, বাংলাদেশে কমবে কবে?
, ২৮ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ রবি’ ১৩৯১ শামসী সন , ১৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ৩০ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বাংলাদেশে মূল্যস্ফীতি আরও এক দফা বেড়েছে। সবচেয়ে আশঙ্কার কথা, খাদ্য মূল্যস্ফীতি গত ১১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এতে সীমিত ও নিম্ন আয়ের মানুষের ওপর চাপ পড়ছে।
বিশ্লেষকেরা বলছেন, সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা নিতে না পারায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইউক্রেন যুদ্ধ আর মন্দার অজুহাত এখন আর চলে না। পাশের দেশসহ বিশ্বের অনেক দেশই মূল্যস্ফীতি কমিয়ে এনেছে। বিশ্ববাজারে পণ্যের দামও কমেছে, কিন্তু বাংলাদেশে তার চিত্র বিপরীত।
তাদের কথা, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যে মূল্যস্ফীতির হিসাব দিচ্ছে, বাস্তবে মূল্যস্ফীতি তার চেয়ে আরও বেশি।
লকডাউনের পর ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশে নিত্যপণ্যের দাম বাড়তে থাকে। বিশেষ করে বিদেশ থেকে আমদানি করা পণ্যের দাম বাড়ে সবচেয়ে বেশি। আমদানি পণ্যের সঙ্গে পাল্লা দিয়ে দেশে উৎপাদিত ভোগ্যপণ্যসহ অন্যান্য পণ্যের দামও বাড়ে। কিন্তু ইতোমধ্যে এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে মূল্যস্ফীতি কমে এলেও বাংলাদেশে চলছে উল্টোচিত্র।
গত জুলাই মাসে ভারতে মূল্যস্ফীতি গত দুই বছরের মধ্যে সবচেয়ে কম ছিল। ভারতে এখন মূল্যস্ফীতি ৪.২৫ শতাংশ। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া আর সবদেশের মূল্যস্ফীতি কমে আসছে। এমনকি অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কায়ও মূল্যস্ফীতি কমছে। বিশ্বব্যাংক বলছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রাজিল ও মালদ্বীপে মূল্যস্ফীতির সূচক নিম্নমুখী হতে শুরু করেছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমছে। কমছে ভোজ্যতেলসহ আরও অনেক ভোগ্যপণ্যের দাম। কিন্তু এর মধ্যে যা বাংলাদেশ আমদানি করে তার দামেও কোনো ইতিবাচক প্রভাব নেই।
‘আর যুদ্ধের অজুহাত চলে না’
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসেন বলেন, ‘মূল্যস্ফীতির কারণে সীমিত আয়ের লোকজন আরও চাপের মুখে পড়ছে। খাদ্য কিনতেই তাদের আয়ের বড় অংশ ব্যয় হয়ে যাচ্ছে। তারা প্রয়োজনীয় খাবার ঠিকমতো কিনতে পারছে না।’
এস এম নাজের হোসেন বলেন, ‘এখন আর ইউক্রেন যুদ্ধের অজুহাত চলে না। কারণ আমাদের পাশের দেশ ভারতসহ বিশ্বের অনেক দেশেই মূল্যস্ফীতি কমে গেছে। বিশ্ববাজারে পণ্যের দামও কমছে। শুধু আমাদের এখানে উল্টো। তা না হলে ডাবের, ডিমের দাম বাড়ার কোনো কারণ থাকতে পারে না। মূল বিষয় হলো অসাধু ব্যবসায়ীদের অধিক মুনাফার লোভ। তারা ইচ্ছেমতো নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়। আর বাণিজ্যমন্ত্রী বলেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে পরিস্থিতি আরও খারাপ হবে। তাই তারা এখন আরও বেপরোয়া। বাণিজ্যমন্ত্রীর কথার পর থেকে দাম আরও বেশি বাড়ছে।’
এস এম নাজের হোসেন আরও বলেন, ‘বিবিএস যে হিসাব দিচ্ছে তা সরকারকে খুশি করতে। বাংলাদেশে মূল্যস্ফীতি আরও অনেক বেশি। গত বছর আমরা গবেষণা করে দেখিয়েছিলাম মূল্যস্ফীতি ১৭ শতাংশ। এবার বাস্তবে তার চেয়েও বেশি হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












