বিশুদ্ধ নিয়তের ফযীলত ও গুরুত্ব (১)
, ১২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৮ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
আল মুকাদ্দামা:
মহান আল্লাহ পাক এবং উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মা’রিফাত, মুহব্বত, সন্তুষ্টি-রেযামন্দি মুবারক হাছিলের জন্য খালিছ বা বিশুদ্ধ নিয়তের গুরুত্ব অপরিসীম। নিয়ত আমলের ভিত্তি। নিয়ত অনুযায়ী আমলের প্রতিদান পাওয়া যায়। নিয়ত ছহীহ বা বিশুদ্ধ হলে মহান আল্লাহ পাক সে আমল কবুল করেন। দ্বিগুণ, বহুগুণ প্রতিদান দেন। আর নিয়ত বিশুদ্ধ না হলে সে আমলের বদলা দুনিয়াতে দেন। আর আখিরাতে কোন প্রতিদান পাবে না।
নিয়ত খালিছ বা বিশুদ্ধ না হলে নেক আমল করেও জান্নাতে যেতে পারবে না। হাশরের ময়দানে সর্বপ্রথম যে তিন ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা হবে তারা বিশুদ্ধ নিয়ত না থাকার কারণে জাহান্নামী হবে। খালিছ নিয়ত ব্যতীত কোন আমলই মহান আল্লাহ পাক তিনি কবুল করেন না।
কোন আমল করার খালিছ নিয়ত করলে যদি কোন কারণে সেই আমল করতে না পারে তবুও মহান আল্লাহ পাক তিনি তা কবুল করেন। তার প্রতিদানও দেন। বিশুদ্ধ নিয়তে সামান্য আমলেও অনেক বেশী প্রতিদান লাভ করা যায়। আর নিয়ত বিশুদ্ধ না হলে অনেক বেশী আমল করেও সামান্যতম প্রতিদান পাওয়া যায় না।
শয়তান খালিছ নিয়তে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সে সবসময় নিয়তের মধ্যে খলল (বিশৃঙ্খলতা) সৃষ্টি করে থাকে। যে কোন আমলই করুক না কেন প্রথমে নিয়ত বিশুদ্ধ করা প্রয়োজন।
ইবাদতে মাকছূদা তথা নামায, রোযা, হজ্জ, যাকাত ইত্যাদি ইবাদতের নিয়ত করা ফরয। আর ইবাদতে গাইরে মাকছূদা তথা অজু, গোসল ইত্যাদির ক্ষেত্রে নিয়ত করা সুন্নত। সেক্ষেত্রে অন্তরের নিয়তই মূখ্য। মুখে উচ্চারণ করা মুস্তাহাব বা ফযীলতের কারণ।
নিয়ত ও বিশুদ্ধ নিয়ত:
نيات (নিয়ত) অর্থ: অন্তরের দৃঢ় সংকল্প, দৃঢ় ইচ্ছা, ইরাদা। কোন কাজ করার জন্য অন্তরের দৃঢ় সংকল্প ও দৃঢ় ইচ্ছা বা ইরাদাকে নিয়ত বলে।
আর মহান আল্লাহ পাক এবং উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টি রেযামন্দি মুবারক হাছিলের লক্ষ্যে কোন আমল বা কাজ করার আন্তরিক সংকল্প, দৃঢ় ইচ্ছাকে বিশুদ্ধ নিয়ত বলে। দুনিয়াবী উদ্দেশ্য সাধন তথা নাম, ধাম, যশ, খ্যাতি, প্রভাব-প্রতিপত্তি হাছিলের জন্য কোন কাজ করার নিয়ত বা ইচ্ছাকে খালিছ বা বিশুদ্ধ নিয়ত বলা হয় না। গাইরুল্লাহর জন্য যা করা হয় তা বিশুদ্ধ নয়। এর দ্বারা দুনিয়া ফায়দা হাছিল হয়। কিন্তু মহান আল্লাহ পাক উনাকে এবং উনার হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ্ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি-রেযামন্দি পাওয়া যায় না।
বিশুদ্ধ নিয়তকে সহীহ্ নিয়ত বা খালিছ নিয়তও বলে হয়ে থাকে।
নিয়ত খালিছ বা বিশুদ্ধ হওয়া ফরয:
কোন নেক আমল করার পূর্বে নিয়ত বিশুদ্ধ বা ছহীহ্ করা আবশ্যক। সেক্ষেত্রে যাচাই বাছাই করা উচিত যে, নিয়ত বিশুদ্ধ হচ্ছে কি না। কেননা নিয়ত খালিছ না হলে মুল উদ্দেশ্য ব্যহত হয়। মহান আল্লাহ পাক এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বিশুদ্ধ নিয়তে আমল করারই নির্দেশ মুবারক দিয়েছেন।
اِنَّا أَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ فَاعْبُدِ اللَّهَ مُخْلِصًا لَّهُ الدِّينَ
আমি আপনার প্রতি এ কিতাব যথার্থরূপে নাযিল করেছি। অতএব, আপনি নিষ্ঠার সাথে আল্লাহর এবাদত করুন। (পবিত্র সূরা যুমার শরীফ: ০২)
وَمَاۤ أُمِرُوْا إِلَّا لِيَعْبُدُوا اللهَ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ
অর্থ: তাদেরকে কেবল এই আদেশ মুবারকই দেয়া হয়েছে যে, তারা খালিছভাবে শুধুমাত্র মহান আল্লাহ পাক উনার রেযামন্দি-সন্তুষ্টির জন্যই ইবাদত-বন্দেগী করবে। (পবিত্র সূরা বাইয়্যিনাত শরীফ: পবিত্র আয়াত শরীফ ৫)
মহান আল্লাহ পাক তিনি আরো বলেন-
أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ
অর্থ: সাবধান! মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারকের জন্য যা করা হয় সেটাই খালিছ দ্বীন। (পবিত্র সূরা যুমার শরীফ: ০৩) (অসমাপ্ত)
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












