ইসলামবিদ্বেষ:
বিমানে সালাম দেওয়ায় মুসলিম যাত্রীকে চড়!
, ১২ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৭ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৪ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের মুম্বাই থেকে কলকাতাগামী একটি ফ্লাইটে এক মুসলিম যাত্রীকে আরেক সহযাত্রীর চড় মারার ঘটনা ঘটেছে। যা নিয়ে আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। ঘটনার প্রামাণ্যচিত্র ছড়িয়ে পড়েছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে।
গত জুমুয়াবার গভীর রাতে ইন্ডিগোর ৬ই ১৩৮ ফ্লাইটে ঘটনাটি ঘটে।
বিমানের যাত্রী হোসেন আহমেদ মজুমদার, যিনি আসামের কাটিগড়া এলাকার বাসিন্দা। তিনি জানান, বিমানে ওঠার পর মানসিকভাবে অস্বস্তি বোধ করছিলেন।
এ সময় নিজের আসন ছেড়ে বিমানের আরেক সহযাত্রীর পাশে গিয়ে নাম জানতে চান এবং তাকে সালাম জানান। তার দাবি, এরপরই ওই যাত্রী তার ওপর চড়াও হয় এবং গালে সজোরে চড় মারে।
যাত্রাপথ শেষে বিমানটি যখন কলকাতা পৌঁছায়, তখন বিমানবন্দর থানার কর্মকর্তারা উভয় যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। স্বাস্থ্য পরীক্ষার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পর হোসেন প্রায় এক দিন নিখোঁজ ছিলেন বলে জানায় তার পরিবার। পরে গত শনিবার দুপুরে তাকে অসমের বরপেটা রোড স্টেশন থেকে খুঁজে পায় পরিবারের সদস্যরা।
ঘটনার বিষয়ে ইন্ডিগো কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনিদের বাড়ি অবরোধ করলো ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীগুলো
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধজাহাজ থেকে ঝাঁপ দিতে চাইছে মার্কিন নাবিকরা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘প্রতিবেশীদের ওপর আক্রমণের জন্য ইরাকের মাটি ব্যবহার নয়’
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ট্রুথ সোশ্যালের তথ্য বিক্রি, ড্রাম্পের বিরুদ্ধে মামলা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীন, জাপান ও দ. কোরিয়ায় তীব্র দাবদাহ অব্যাহত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের হামলায় জঞ্জালের ভাগাড়ে পরিণত দখলদারদের ট্যাংক
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের সংঘাত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় পানির পাইপলাইন ধ্বংস করছে দখলদারগুলো
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদন্ড
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি হামলার আশঙ্কায় এয়ার ফোর্স ওয়ান নয়, ক্যাটারিং ট্রাকে করে গোপনে পালায় সন্ত্রাসী ড্রাম্প
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












