বিভাগের নাম আমরা বদলে দেবো -বুলু
, ২৫ নভেম্বর, ২০২২ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
কুমিল্লা সংবাদদাতা:
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, বর্তমান সরকার যদি মেঘনা নামে কুমিল্লার বিভাগ ঘোষণা করে বিএনপি ক্ষমতায় এলে মেঘনা বদলে কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা হবে।
গত বুধবার (২৩ নভেম্বর) কুমিল্লা বিভাগীয় গণসমাবেশস্থল টাউনহল মাঠ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুলু বলেন, সরকার মানুষের ওপর সব কিছুই চাপিয়ে দিচ্ছে। কুমিল্লা বিভাগটির নামও আওয়ামী লীগ সরকার মেঘনা নামে কুমিল্লার মানুষের ওপর চাপিয়ে দিচ্ছে। সরকার চাপিয়ে দিক। বিএনপি ক্ষমতায় আসলে মেঘনা বিভাগটি আর মেঘনা থাকবে না। জনগণের ইচ্ছের নামেই বিভাগ হবে। বিভাগের নাম মন্ত্রী পরিষদের মাধ্যমে পরিবর্তন করা যায়। আমরা ক্ষমতায় এলে এই নাম পরিবর্তন করে কুমিল্লা নামেই হবে।
বিএনপির এই নেতা বলেন, সরকার যতই উপায় খুঁজে বের করুক, কোনও কাজ হবে না। কারণ বিএনপির গণসমাবেশ এখন আর বিএনপির নেই। সমাবেশ হয়ে গেছে জনতার। সাধারণ মানুষ তাদের দাবি নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন। জনতার সমাবেশ বন্ধ করে সরকার তাদের পতন আরও একমাস এগিয়ে আনবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃষ্টির দাপট থাকতে পারে আরও কয়েকদিন
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা দিয়েছেন আমানতকারীরা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি -বিমান প্রতিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার -তথ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়ন হতে পারে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অটোরিকশা-রিকশায়ও শেয়ার রাইড অ্যাপ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)