বিদ্যুৎ চুক্তিতে বাড়তি ক্যাপাসিটি চার্জে বছরে গচ্চা ১৫০ কোটি ডলার
, ০৭ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৭ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
আওয়ামী লীগ সরকারের আমলে করা বিদ্যুৎ খাতের একতরফা বা অনাকাঙ্খিত চুক্তিগুলোর কারণে বাংলাদেশকে প্রতি বছর প্রায় ১৫০ কোটি ডলার অতিরিক্ত ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাত পর্যালোচনায় গঠিত জাতীয় কমিটির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
কমিটি জানিয়েছে, তারা যে ৪১টি বিদ্যুৎকেন্দ্রের চুক্তি পর্যালোচনা করেছেন, সেগুলোর সঙ্গে আবার দরকষাকষির মাধ্যমে চুক্তি সংশোধন করা জরুরি। তা না হলে চুক্তিগুলোর অবশিষ্ট মেয়াদে তাদের প্রায় ৭২০ কোটি ডলার বাড়তি দিতে হবে।
বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে ব্যয়বহুল চুক্তি নিয়ে করা কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ খাতে এমনভাবে অতিরিক্ত মুনাফার সুযোগ তৈরি করা হয়েছিল, যার ফলে যোগসাজশ, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব খাটানোর প্রবণতা স্বাভাবিকভাবেই বেড়ে যায়।
প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালে প্রণীত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ দ্রুত বৃদ্ধির বিশেষ বিধান আইন বিদ্যুৎ খাতের ক্রয়প্রক্রিয়াকে অস্বচ্ছ করে তোলে এবং চুক্তি প্রণয়নে দুর্নীতির সুযোগ বাড়ায়।
যদিও আইনটি ছিল সাময়িক জরুরি ব্যবস্থা, বাস্তবে একের পর এক মেয়াদ বাড়িয়ে এটি ১৪ বছরেরও বেশি সময় ধরে কার্যকর রাখা হয়। ধীরে ধীরে এটি বিদ্যুৎ খাতের চুক্তির প্রধান আইনি কাঠামোতে পরিণত হয়।
বিদ্যুতের একমাত্র ক্রেতা হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) উৎপাদন পর্যায়ের সব অতিরিক্ত ব্যয় বহন করছে। এই চাপ শেষ পর্যন্ত গিয়ে পড়ে জাতীয় বাজেটে।
২০১০-১১ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছরের মধ্যে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর বিল ১১ গুণেরও বেশি বেড়েছে, অথচ বিদ্যুৎ উৎপাদন বেড়েছে মাত্র চার গুণের মতো।
এই পার্থক্যের প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে চিহ্নিত করা হয়েছে ক্যাপাসিটি চার্জকে।
অনেক বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বা আংশিকভাবে অব্যবহৃত থাকলেও নিয়মিত ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, ফলে উৎপাদন কমলেও ব্যয় কমছে না। এমনকি কোনো কোনো বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমেছে, উল্টো ক্যাপাসিটি চার্জ বেড়েছে।
এর ফলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বার্ষিক লোকসান দাঁড়িয়েছে ৫০ হাজার কোটি টাকারও বেশি, আর ২০২৪-২৫ অর্থবছরে বকেয়ার পরিমাণ ছাড়িয়েছে ৫৫ হাজার কোটি টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা -বিআরটিএ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আবাসিক ভবনে চিকিৎসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরের পাশের বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকারি ভবনে সৌর বিদ্যুৎসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে -তথ্যমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি দপ্তরে ‘এআই’ ব্যবহারে সতর্কতার নির্দেশ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আওয়ামী লীগের নাশকতা করার মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন -ফখরুল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্লুমেরিয়া বা ফ্রাঞ্জিপানি- মনোমুগ্ধকর সুগন্ধ আর নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত এই ফুল। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ ফাঁড়ির ফুলবাগান থেকে তোলা।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)