বিদ্যুতের প্রি-পেইড মিটার বাতিলের দাবি
, ২৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ রবি, ১৩৯৪ শামসী সন , ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৭ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রি-পেইড মিটার বাতিল করে পূর্বের ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি জানিয়েছে ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’।
একই সঙ্গে বিদ্যুতের দাম কমানো, আন্দোলনরত গ্রাহকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং বিদ্যুৎখাতের গত ১৫ বছরের অনিয়ম-দুর্নীতির শে^তপত্র প্রকাশসহ চার দফা দাবিতে স্মারকলিপি ও ‘মিট দ্য প্রেস’ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদ্যুৎ ভবন প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। পাশাপাশি বিদ্যুৎখাতকে ব্যক্তি মালিকানায় হস্তান্তরের তৎপরতা বন্ধ, চলমান বিদ্যুৎ সংকটের জনবান্ধব সমাধান এবং গ্রাহকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।
কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই বিদ্যুতের দাম ১৫.৬ শতাংশ বাড়িয়েছে। একই সঙ্গে স্ল্যাবের কৌশলে গ্রাহকদের কাছ থেকে তিন থেকে চারগুণ পর্যন্ত অতিরিক্ত বিল আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বিগত সরকারের আমলে বিদ্যুৎখাত দুর্নীতি ও লুটপাটের অন্যতম ক্ষেত্রে পরিণত হয়েছিল। ওই সময়ের ৩১টি প্রকল্প বাতিল করা হলেও গ্রাহকদের ভোগান্তির প্রি-পেইড মিটার প্রকল্প এখনো বাতিল করা হয়নি। বরং বর্তমান সরকার এ প্রকল্প বাস্তবায়নে তৎপর হয়ে উঠেছে।
প্রি-পেইড মিটার স্থাপনের কারণে গ্রাহকদের মিটার চার্জ, ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ ও ভ্যাটসহ বিভিন্ন ধরনের অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি মিটার নষ্ট হওয়া, ব্যাটারি শেষ, সার্ভার ডাউন, কারিগরি ত্রুটি কিংবা রিচার্জ শেষ হয়ে যাওয়ার কারণে গ্রাহকদের হয়রানি ও ভোগান্তিতে পড়তে হচ্ছে বলেও অভিযোগ করেন।
তিনি আরও বলেন, দেশে প্রায় পাঁচ কোটি বিদ্যুৎ গ্রাহকের বিদ্যমান ডিজিটাল মিটার পরিবর্তন করা হলে প্রতি মিটারের গড় মূল্য তিন হাজার টাকা হিসাবে প্রায় ১৫ হাজার কোটি টাকার ক্ষতি হবে। এর সঙ্গে প্রি-পেইড মিটার প্রকল্পে প্রায় ২৯ হাজার কোটি টাকা ব্যয়ের বিষয়টি যুক্ত করলে প্রায় ৪৪ হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতির প্রশ্ন সামনে আসে। মিটার পরিবর্তনে বিপুল অর্থ ব্যয় না করে তা বিদ্যুৎ সংকট সমাধান ও বিদ্যুৎখাতের উন্নয়নে ব্যয় করার দাবি জানান তিনি।
কর্মসূচি থেকে সংগঠনের পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হল-
১. প্রি-পেইড মিটার বাতিল করে পূর্বের ডিজিটাল মিটার পুনঃস্থাপন করতে হবে।
২. বিদ্যুতের মূল্য কমানোর পাশাপাশি বিদ্যুৎ খাতের দুর্নীতির শে^তপত্র প্রকাশ করতে হবে।
৩. প্রি-পেইড মিটারবিরোধী আন্দোলনে নেতাদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করতে হবে।
৪. বিদ্যুৎখাত ব্যক্তি মালিকানায় হস্তান্তরের তৎপরতা প্রতিহত করে বিদ্যুৎ গ্রাহকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২০২৭ সালের ডিসেম্বরে তিস্তা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হাটের ইজারা নিয়ে বিরোধ, গুলিতে নিহত দুজনের পরিচয় মিলল
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদারদের বুলডোজার যখন বীর যোদ্ধাদের সামনে পড়ে
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী, ইরানের ওপর হামলায় আমরা ব্যর্থ হয়েছি
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলিম হত্যায় সাজা মাত্র ৭ বছর, গরু হত্যায় যাবজ্জীবন!
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এলপিজির দাম আরও বাড়ানোর প্রস্তাব
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আদালত এলাকা থেকে তুলে নিয়ে যুবকের হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগ
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যুদ্ধে মার্কিনিদের পকেট থেকে খসেছে ৫ লাখ ৮৪ হাজার কোটি টাকার বেশি
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, যুবক নিহত
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট বসানোর সময় বাড়ল
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি গাড়িতে অপ্রয়োজনে বাজবে না হর্ন
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












