বিতর্কিতরা যেন নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে না পারে, ইসিকে বিএনপি
, ১ জুমাদ্বাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিগত নির্বাচনগুলোতে বিতর্কিত-প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন, তাদের যেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, কোনো প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব- এমন মন্তব্য করে মঈন খান বলেন, আপনারা সবাই জানেন যে নির্বাচন কমিশনের হয়তো পাঁচজন বা কয়েকজন সদস্য রয়েছেন তারা আমাদের সংবিধানের মাধ্যমে এখানে এসেছেন। একথা বলার অপেক্ষা রাখে না নির্বাচন কমিশনের নিজস্ব যে জনবল সেটা কিন্তু অত্যন্ত সীমিত। আমাদের দেশে ইংল্যান্ড, আমেরিকার মতো আমরা নির্বাচন করি, একটি দিনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, সকাল থেকে বিকেল বা সন্ধ্যা পর্যন্ত। কাজেই একটি দিনে এই যে বিরাট কর্মযজ্ঞ, আপনারা ধারণা করে দেখুন, আমি কথার কথা বলছি, আমাদের ৩০০টি নির্বাচনি এলাকা রয়েছে। আমাদের প্রায় ৪২ হাজার ভোট কেন্দ্র রয়েছে। একেকটি ভোটকেন্দ্রে গড়ে পাঁচ থেকে সাতটি বুথ থাকে। তাহলে চিন্তা করতে পারেন যে কত বড় একটি কর্মযোগ্য। এটা তো শুধু এই পাঁচজন করতে পারবেন না, এর জন্য যে বিশাল একটি ম্যানপাওয়ার লাগবে। সেটা নির্বাচন কমিশন মূলত সরকার থেকে সেইদিনের জন্য বা কয়েকদিনের জন্য ধার করে নিয়ে আসে। আমাদের সংবিধান অনুযায়ী সেই কিছুদিনের জন্য সেই সরকারি কর্মকর্তারা এক্সিকিউটিভ ব্রাঞ্চের কর্মকর্তা না হয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে কাজ করে। এখন এটাই হচ্ছে বড় প্রশ্ন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)