অনলাইন প্রতারণা:
বিজ্ঞাপন দেখে টাকা উপার্জন স্ক্যাম
, ০১ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ইন্টারনেটে অসংখ্য ওয়েবসাইট সক্রিয় আছে, যেগুলো সহজ কাজ (যেমন অ্যাড দেখা) করার বিনিময়ে দৈনিক আয়ের প্রলোভন দেখাচ্ছে। অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে এগুলোকে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। এসব প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের রেজিস্ট্রেশন করতে এবং আগাম অর্থ জমা দিতে বলে প্রায়ই ‘সিলভার’ বা ‘প্লাটিনাম’ প্যাকেজের নামে দৈনিক রিটার্নের প্রতিশ্রুতি দেয়। বাস্তবে, তারা কোনো টাকাই ফেরত দেয় না।
গবেষণায় দেখা গিয়েছে, এই পেজ ও ওয়েবসাইটগুলো চক্রাকারে কাজ করে: কিছু বন্ধ হয়ে যায়, আবার নতুনগুলো চালু হয়। কিছু পৃষ্ঠা বিজ্ঞাপন চালানোর পর দ্রুতই বন্ধ হয়ে যায়, কিন্তু একই বা অনুরূপ স্কিম নিয়ে নতুন পেজ কয়েক দিনের মধ্যেই চালু হচ্ছে।
এই ওয়েবসাইটগুলোর গঠন প্রায় একই রকম: ব্যবহারকারীদের রেজিস্ট্রেশন করতে হয়, তারপর বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে ৫০০ থেকে ২০,০০০ টাকার ‘আয় প্যাকেজ’ কিনতে হয়। বিনিময়ে, অনলাইন অ্যাড দেখার মতো সহজ কাজ করে দৈনিক আয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়। যেমন, ৫০০ টাকার প্যাকেজে ২০০ দিন ধরে, দিনে ৩০০ টাকা আয়ের দাবি করা হয়।
এই ওয়েবসাইটগুলোর মধ্যে অস্বাভাবিক মিল রয়েছে। প্রতিটিতে অনলাইন অ্যাড দেখে আয়ের সুযোগ দেয়ার দাবি করা হয়। নিচে বিকাশ, নগদ ও রকেটের লোগো থাকে। ২৪টি ওয়েবসাইটের মধ্যে ২৩টিতে একই ধরনের বাটন (‘ডিপোজিট’, ‘উইথড্র’, ‘টাস্ক’, ‘প্ল্যান’, ‘রেফার’) একই লেআউটে সাজানো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)