সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

বিএনপি সরকারের ১০০ দিন: আইন-শৃঙ্খলায় প্রত্যাশিত উন্নতি নেই

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, সকাল ৫:৩৬

নিজস্ব সংবাদদাতা:
আলোচিত কয়েকটি হত্যা, সম্ভ্রমহরণ, চাঁদাবাজি ও গণপিটুনির ঘটনার পর আবারও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। নির্বাচনের আগে জননিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। ক্ষমতায় আসার পরও সরকার একই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছিল। কিন্তু দায়িত্ব নেয়ার ১০০ দিনের বেশি সময় পার হলেও সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী দৃশ্যমান উন্নতি এখনো দেখা যাচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকরা।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর অপরাধ দমনে কয়েকটি অভিযান চালালেও মানুষের আস্থা পুরোপুরি ফিরিয়ে আনতে পারেনি বলে মত বিশেষজ্ঞদের।
সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সম্ভ্রমহরণ, চাঁদাবাজি, অপহরণ, গণপিটুনি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা জনমনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রামে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট হত্যাকা-, গ্যাং-সংঘর্ষ এবং পারিবারিক বিরোধে খুনের ঘটনাও সামনে এসেছে।
মার্চ ও এপ্রিল মাসের অপরাধের পরিসংখ্যানও উদ্বেগ বাড়াচ্ছে। পুলিশ সদর দপ্তরের উপাত্ত বলছে, ২০২৬ সালের মার্চ-এপ্রিলে হত্যার সংখ্যা ২০২৪ ও ২০২৫ সালের একই সময়ের তুলনায় বেড়েছে। ডাকাতি ২০২৫ সালে বেড়ে গেলেও ২০২৬ সালে কিছুটা কমেছে, তবে তা এখনো ২০২৪ সালের চেয়ে বেশি।
নারী ও শিশু নির্যাতনের ঘটনা ২০২৫ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ২০২৬ সালে তা কিছুটা কমলেও ২০২৪ সালের তুলনায় বেশি রয়েছে। একই প্রবণতা দেখা গেছে পুলিশের ওপর হামলার ক্ষেত্রেও।
অন্তর্বর্তী সরকারের সময় গণপিটুনির ঘটনা এমন পর্যায়ে পৌঁছেছিল যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক ক্ষেত্রেই কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘মব কালচার’ বা গণপিটুনির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বললেও পরিস্থিতির বড় কোনো পরিবর্তন হয়নি।
সরকার গঠনের পর বাজার, পরিবহন খাত, জমি ও ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতাসীন দলের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপের মধ্যে প্রতিযোগিতা ও চাঁদাবাজির অভিযোগও সামনে আসে। পরে সরকার দেশব্যাপী অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি করে অভিযান শুরু করলেও এখনো দৃশ্যমান ফল পাওয়া যায়নি।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম স্বীকার করেছেন, নানা উদ্যোগের পরও বড় ধরনের অপরাধ ঘটছে।
তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো ঠেকানো যায়নি, এটা দুঃখজনক। তবে বিভিন্ন ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
তার দাবি, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চলছে এবং শিগগির পরিস্থিতির উন্নতি হবে বলে তারা আশা করছেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ১৯ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ১৯ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ১৯ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ১৯ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ১৯ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ১৯ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১৯ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ১৯ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ১৯ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ১৯ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ১৯ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ২১ ঘণ্টা আগে